দুঃখ বিনা সুখ হয় না কবিতার‘ কেন পান্ত ক্ষান্ত হও ... হেরি দীর্ঘ পথ?’ লাইনটি কার লেখা?

A কৃষ্ণচন্দ্র মজুমদার

B ঈশ্বরচন্দ্র গুপ্ত

C কামিনী রায়

D যতীন্দ্রমোহন বাগচী

Solution

Correct Answer: Option A

দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?"—এই বিখ্যাত পঙ্‌ক্তিটি কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের 'সদ্ভাবশতক' কাব্যগ্রন্থের অন্তর্গত। 'দুঃখ বিনা সুখ হয় না' শীর্ষক এই কবিতাটি থেকে নেওয়া হয়েছে।

তাঁর রচিত বিখ্যাত 'সদ্ভাবশতক' কাব্যগ্রন্থটি ১৮৬১ সালে প্রকাশিত হয়। পারস্যের বিখ্যাত কবি হাফিজ ও সাদীর কাব্যের অনুপ্রেরণায় রচিত এই গ্রন্থটি মূলত নীতি ও উপদেশমূলক কবিতার সংকলন।

কবিতাটি নিচে তুলে ধরা হলো:

দুঃখ বিনা সুখ হয় না কবি: কৃষ্ণচন্দ্র মজুমদার

কি কারণ, দীন! তব মলিন বদন?
যতন করহ লাভ হইবে রতন।
কেন পান্থ! ক্ষান্ত হও হেরে দীর্ঘ পথ?
উদ্যম বিহনে কার পূরে মনোরথ?
কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে,
দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?
মনে ভেবে বিষম-ইন্দ্রিয়-রিপু-ভয়,
হাফেজ! বিমুখ কেন করিতে প্রণয়?

অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ৭৯
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
আন্তর্জাতিক বিষয়াবলী সম্পূর্ণ সিলেবাস (১০০ মার্ক)
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন
পরীক্ষা-৫৪
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
বাংলা সাহিত্য
খুব গুরুত্বপূর্ণঃ কাজী নজরুল ইসলাম।
গুরুত্বপূর্ণঃ মানিক বন্দ্যোপাধ্যায়, এস. ওয়াজেদ আলি, কায়কোবাদ, কাজী ইমদাদুল হক, কাজী আবদুল ওদুদ, জহির রায়হান, জাহানারা ইমাম, দ্বিজেন্দ্রলাল রায়, নির্মলেন্দু গুণ, নুরুল মোমেন, প্যারীচাঁদ মিত্র,।
কম গুরুত্বপূর্ণঃ আবুল হাসান, আসাদ চৌধুরী, আরজ আলী মাতুব্বর, আশরাফ সিদ্দিকী, আহমদ ছফা, ড. আহমদ শরীফ, আহসান হাবীব, আহমদ রফিক, ইব্রাহীম খাঁ, ঈশ্বরচন্দ্র গুপ্ত, উইলিয়াম কেরি, এম. আর. আখতার মুকুল, কাঙাল হরিনাথ, কাজী মোতাহার হোসেন, কামিনী রায়, কালিদাস রায়, কালীপ্রসন্ন ঘোষ, কালীপ্রসন্ন।
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions