Solution
Correct Answer: Option A
- বিশ্বের প্রথম ইন্টারনেট সার্চ ইঞ্জিনের নাম আর্চি (Archie)।
- ১৯৯০ সালে এলান এমটাজ (Alan Emtage) এই সার্চ ইঞ্জিনটি তৈরি করেন, তাই তাকে ইন্টারনেট সার্চ ইঞ্জিনের জনক বলা হয়।
- ইন্টারনেটের বিশাল তথ্যভাণ্ডার থেকে কোনো নির্দিষ্ট তথ্য খুঁজে বের করার জন্য যে বিশেষ টুল ব্যবহৃত হয়, তাকে সার্চ ইঞ্জিন (Search Engine) বলে।
- প্রদত্ত অপশনগুলোর মধ্যে লারি পেজ এবং সার্গেই ব্রিন হলেন জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল (Google)-এর প্রতিষ্ঠাতা এবং জেরি ইয়াং হলেন ইয়াহু (Yahoo)-এর সহ-প্রতিষ্ঠাতা।
- বর্তমানে বহুল ব্যবহৃত কয়েকটি সার্চ ইঞ্জিনের উদাহরণ হলো: Google, Yahoo, Baidu, Bing ইত্যাদি।