Solution
Correct Answer: Option D
- শিক্ষাবিদ, চিন্তাবিদ, লেখক এবং মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম গবেষক আহমদ শরীফের জন্ম ১৯২১ সালের ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার সুচক্রদন্ডী গ্রামে।
- আহমদ শরীফ মধ্যযুগীয় সাহিত্যবিষয়ক ৪৫টি গ্রন্থ সম্পাদনা করেছেন । তাঁর সম্পাদিত 'লাইলী মজনু' বাংলা একাডেমির প্রথম প্রকাশনা গ্রন্থ । প্রকাশিত হয় ১৯৫৭ সালে ।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগেরও প্রথম প্রকাশিত গ্রন্থ তাঁর সম্পাদিত পুথি পরিচিতি (১৯৫৮)। এতে সাহিত্যবিশারদ প্রদত্ত ছয়শ পুথির সংক্ষিপ্ত পরিচিতি আছে।
তাঁর উল্লেখযোগ্য কয়েকটিসম্পাদিত গ্রন্থ হলো:
- আলাওলের তোহফা (১৯৫৮)
- সিকান্দরনামা (১৯৭৭),
- মুজাম্মিলের নীতিশাস্ত্রবার্তা (১৯৬৫),
- মধ্যযুগের রাগতালনামা (১৯৬৭),
- বাঙলার সূফীসাহিত্য (১৯৬৯),
- আফজল আলীর নসিহতনামা (১৯৬৯),
- মুহম্মদ খানের সত্য-কলি-বিবাদ-সংবাদ (১৯৫৯),
- মুসলিম কবির পদসাহিত্য (১৯৬১),
- জয়েনউদ্দীনের রসুলবিজয় (১৯৬৪),
- বাউলতত্ত্ব (১৯৭৩),
- সৈয়দ সুলতানের নবীবংশ,
- রসুলচরিত (১৯৭৮) ইত্যাদি।