আধুনিক কবিদের মধ্যে কে পদাবলি লিখেছেন ।

A রবীন্দ্রনাথ ঠাকুর

B মাইকেল মধুসূদন দত্ত

C ঈশ্বরচন্দ্র গুপ্ত

D কায়কোবাদ

Solution

Correct Answer: Option A

রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি, যিনি বৈষ্ণব পদাবলির ধারায় প্রভাবিত হয়ে ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’ নামে একটি বিশেষ কাব্যগ্রন্থ রচনা করেন। তিনি এই কাব্যে ভানুসিংহ ঠাকুর নামে ছদ্মনাম গ্রহণ করেন এবং ব্রজবুলি ভাষা ব্যবহার করেন, যা মূলত বৈষ্ণব পদাবলির প্রচলিত ভাষা।

এই কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১২৯১ বঙ্গাব্দের আষাঢ় মাসে। এতে ২০টি পদ রয়েছে, যেগুলোর বেশিরভাগই রাধা-কৃষ্ণের প্রেমলীলাভিত্তিক, গীতিকবিতা ধাঁচে রচিত। প্রকাশের সময় পাঠকদের বোঝানোর জন্য বলা হয়েছিল, এগুলো “পুরাতন কালের খাতা হইতে সন্ধান করিয়া বাহির করিয়াছি।”

এ কাব্যের উল্লেখযোগ্য কবিতা ‘মরণ’, যার বিখ্যাত পঙ্ক্তি—
“মরণ রে, তুই মম শ্যামসমান।”
এই কবিতা মৃত্যুকে প্রেমিক রূপে কল্পনা করে, যা রবীন্দ্রনাথের কবিত্বশক্তির নিদর্শন।

অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions