কোন সর্বোচ্চ সম্ভাব্য দৈর্ঘ্যের সাহায্য ৭ মিটার, ৩ মিটার ৮৫ সেমি, ১২ মিটার ৯৫ সেমির দৈর্ঘ্যে সার্বিকভাবে মাপা যাবে?

A ১৫ সেমি

B ২৫ সেমি

C ৩৫ সেমি

D ৪২ সেমি

Solution

Correct Answer: Option C

এখানে, প্রদত্ত দৈর্ঘ্য তিনটি হলো:
১ম দৈর্ঘ্য = ৭ মি. = (৭ $\times$ ১০০) সেমি = ৭০০ সেমি
২য় দৈর্ঘ্য = ৩ মি. ৮৫ সেমি = (৩ $\times$ ১০০ + ৮৫) সেমি = (৩০০ + ৮৫) সেমি = ৩৮৫ সেমি
৩য় দৈর্ঘ্য = ১২ মি. ৯৫ সেমি = (১২ $\times$ ১০০ + ৯৫) সেমি = (১২০০ + ৯৫) সেমি = ১২৯৫ সেমি
নির্ণেয় সর্বোচ্চ সম্ভাব্য দৈর্ঘ্য হবে ৭০০, ৩৮৫ এবং ১২৯৫ এর গসাগু (H.C.F)।
এখন, ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করি:
৩৮৫ ) ৭০০ ( ১
           ৩৮৫
           \_\_\_\_
           ৩১৫ ) ৩৮৫ ( ১
                       ৩১৫
                       \_\_\_\_
                        ৭০ ) ৩১৫ ( ৪
                                ২৮০
                                \_\_\_\_
                                 ৩৫ ) ৭০ ( ২
                                           ৭০
                                          \_\_\_\_
                                             ০

প্রাপ্ত শেষ ভাজক হলো ৩৫। এখন এই ৩৫ দিয়ে অবশিষ্ট সংখ্যা ১২৯৫ কে ভাগ করি।
৩৫ ) ১২৯৫ ( ৩৭
       ১০৫
       \_\_\_\_
        ২৪৫
        ২৪৫
       \_\_\_\_
           ০
$\therefore$ ৭০০, ৩৮৫ ও ১২৯৫ এর গসাগু = ৩৫


শর্টকাট টেকনিক (অপশন টেস্ট):

প্রশ্নে 'সর্বোচ্চ দৈর্ঘ্য' বলা হয়েছে, তাই এটি একটি গসাগু বা H.C.F এর অঙ্ক। অপশনগুলোর মধ্যে যেই বড় সংখ্যাটি দিয়ে সবগুলোকে ভাগ করলে মিলে যাবে, সেটাই উত্তর।
সংখ্যাগুলো হলো: ৭০০, ৩৮৫, ১২৯৫
অপশনগুলো দেখুন: ১৫, ২৫, ৩৫, ৪২
১. ৪২ দিয়ে ৩৮৫ কে ভাগ যায় না (বিজোড় সংখ্যা)। তাই ৪২ বাদ।
২. ১৫ এবং ২৫ দিয়ে ভাগ করতে হলে সংখ্যার শেষে ০ বা ৫ থাকতে হয়। কিন্তু ২৫ দিয়ে ৩৮৫ কে ভাগ যায় না (কারণ ৮৫ কে ২৫ দিয়ে ভাগ যায় না)। তাই ২৫ বাদ।
৩. এখন বাকি থাকল ১৫ ও ৩৫। ১৫ দিয়ে ৭০০ কে ভাগ যায় না (১৫ দিয়ে ভাগ যেতে হলে ৩ ও ৫ উভয় দিয়ে যেতে হয়, ৭০০, ৩ দ্বারা বিভাজ্য নয়)। তাই ১৫ ও বাদ।
৪. একমাত্র ৩৫ দিয়ে ৭০০, ৩৮৫ এবং ১২৯৫ সবগুলোকে ভাগ করা যায়।
তাই সঠিক উত্তর ৩৫ সেমি
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১৩
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
গণিত
বৃত্ত ও ঘনবস্তু
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
ব্যাচ-১/পরীক্ষা- ৫১
কোর্স নামঃ সাধারণ জ্ঞান ৭০ মার্ক বেসিক ভিউ বই থেকে
টপিকসঃ
বাংলাদেশ বিষয়াবলি
বাংলাদেশের শিল্প ও বাণিজ্য: basic Terms of Trade, বাংলাদেশের অর্থনীতির সাথে জড়িত আন্তর্জাতিক সম্প্রদায়, বাণিজ্য মন্ত্রণালয়, আমদানি-রপ্তানি, BEZA, বিনিয়োগ তথ্য (পেইজ: ৭৯০-৮০২)
৯০০ পেইজের সম্পূর্ণ বই শেষ করা হবে।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৯
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা সাহিত্য সম্পূর্ণ সিলেবাস (১০০ মার্ক)
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন
পরীক্ষা-২৫
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
পরীক্ষা-২৩ ও পরীক্ষা-২৪ এর সিলেবাস থেকে (৫০টি প্রশ্ন)
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions