'লিপিমালা' কে রচনা করেছেন ?

A কাশীরাম দাস

B দ্বিজরাম দেব

C রামরাম বসু

D মুক্তরাম সেন

Solution

Correct Answer: Option C

রামরাম বসু (১৭৫৭-১৮১৩) ছিলেন উইলিয়াম কেরির একজন গুরুত্বপূর্ণ সহযোগী এবং ফোর্ট উইলিয়াম কলেজের সহকারী পণ্ডিত। তিনি মূলত ফারসি-নবিস মুনশী হিসেবে কাজ শুরু করলেও পরে বাংলা গদ্য ও পদ্য রচনায় অসাধারণ দক্ষতা অর্জন করেন। যদিও তিনি খ্রিস্টধর্মের প্রতি আগ্রহ দেখিয়ে পাদ্রিদের সাহায্য করেছিলেন, কিন্তু নিজের ধর্ম পরিত্যাগ করেননি। তাঁর নৈতিক অধঃপতনের কারণে কলেজ থেকে বিতাড়িত হলেও উইলিয়াম কেরি তাঁর দয়া এবং বুদ্ধিমত্তার প্রশংসা করতেন এবং ধর্মপ্রচার ও গ্রন্থ রচনার কাজে তাঁর সাহায্য নিতেন।

রামরাম বসুর দুটি উল্লেখযোগ্য গদ্যগ্রন্থ হলো 'রাজা প্রতাপাদিত্য চরিত্র' (১৮০১) এবং 'লিপিমালা' (১৮০২)। এর মধ্যে 'রাজা প্রতাপাদিত্য চরিত্র' বাঙালি রচিত এবং বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম দীর্ঘ মৌলিক রচনা হিসেবে পরিচিত।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions