'মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই,'--চরণ দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতায় উল্লেখ আছে?

A সোনার তরী

B নতুন

C প্রাণ

D পুরাতন

Solution

Correct Answer: Option C

প্রশ্নোক্ত বিখ্যাত পঙক্তিটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর 'প্রাণ' কবিতার অংশ। এই কবিতাটি তাঁর 'কড়ি ও কোমল' (১৮৮৬) কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কবিতার মাধ্যমে কবি নশ্বর পৃথিবীর প্রতি তাঁর গভীর ভালোবাসা এবং মানুষের মাঝে বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন।

প্রশ্নের সাথে সম্পর্কিত তথ্যগুলো:
- 'প্রাণ' কবিতাটি চতুর্দশপদী (সনেট) কবিতা।
- এই কবিতার মূলভাব হলো মানবপ্রেম ও মর্ত্যপ্রীতি। কবি স্বর্গে নয়, এই পৃথিবীর মানুষের সুখ-দুঃখের মাঝেই অমর হয়ে থাকতে চেয়েছেন।

• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- বনফুল (প্রথম কাব্যগ্রন্থ),
- মানসী,
- সোনার তরী,
- চিত্রা,
- চৈতালী,
- কল্পনা,
- ক্ষণিকা,
- বলাকা,
- পূরবী,
- মহুয়া,
- পুনশ্চ,
- সেজুতি,
- শেষ লেখা ইত্যাদি।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions