-এডুইন হাবল (১৮৮৯ - ১৯৫৩) একজন মার্কিন জ্যোতির্বিজ্ঞানী যিনি ছায়াপথ, মহাবিশ্বের সম্প্রসারণ এবং মহাবিশ্বের আকার-আকৃতি বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছিলেন। -তিনিই প্রথম আবিষ্কার করেছিলেন যে আমরা পৃথিবী থেকে যে কুণ্ডলাকার নীহারিকাগুলো দেখতাম সেগুলো প্রকৃতপক্ষে আমাদের আকাশগঙ্গা ছায়াপথের মতই এক ধরনের ছায়াপথ। -১৯২৯ সালে হাবল তার দীর্ঘ নয় বছরের পর্যবেক্ষণের ফলাফল একটি সূত্রাকারের প্রকাশ করেন যা হাবলের সূত্র নামে পরিচিত।এই সূত্রানুসারে - গ্যালাক্সিগুলো প্রতিনিয়ত প্রচন্ড বেগে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে এবং গ্যালাক্সিসমূহের দূরগমনের বেগ আমাদের থেকে দূরত্বের সমানুপাতিক। অর্থাৎ যে গ্যালাক্সি আমাদের থেকে যত দূরে তার দূরগমনের বেগও তত বেশি।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।