ম্যাগমা শীতল হয়ে কঠিনাকার ধারণ করলে কোন শিলায় পরিণত হয়?
A রুপান্তরিত
B পাললিক
C আগ্নেয়
D স্তরিভুত
Solution
Correct Answer: Option C
পৃথিবীর অভ্যন্তরে থাকা গলিত শিলা পদার্থকে ম্যাগমা (Magma) বলা হয়। যখন এই ম্যাগমা ভূ-পৃষ্ঠের নিচে বা উপরিভাগে উঠে আসে এবং শীতল হয়ে কঠিন আকার ধারণ করে, তখন তা আগ্নেয় শিলা (Igneous rock) তে পরিণত হয়।
আগ্নেয় শিলাকে আবার দুই ভাগে ভাগ করা হয়— ১. অন্তর্গত আগ্নেয় শিলা (Intrusive igneous rock): ম্যাগমা ভূ-পৃষ্ঠের নিচে জমে শক্ত হলে। ২. বহির্গত আগ্নেয় শিলা (Extrusive igneous rock): ম্যাগমা আগ্নেয়গিরি থেকে বের হয়ে শীতল হলে।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১৩
কোর্স নামঃ
১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
কোর্স নামঃ
সাধারণ জ্ঞান ৭০ মার্ক বেসিক ভিউ বই থেকে
টপিকসঃ
বাংলাদেশ বিষয়াবলি বাংলাদেশের শিল্প ও বাণিজ্য: basic Terms of Trade, বাংলাদেশের অর্থনীতির সাথে জড়িত আন্তর্জাতিক সম্প্রদায়, বাণিজ্য মন্ত্রণালয়, আমদানি-রপ্তানি, BEZA, বিনিয়োগ তথ্য (পেইজ: ৭৯০-৮০২)