কবি দৌলত উজির বাহরাম খান রচিত লায়লী-মজনু কাব্য পার্সিয়ান তথা ইরানি কবি জামীর লায়লী-মজনু নামক কাব্যের ভাবানুবাদ।
- ডঃ মুহম্মদ এনামুল হক এর মতে, ১৫৬০ থেকে ১৫৭৫ সালের মধ্যে কবি লায়লী-মজনু কাব্য রচনা করেছিলেন।
- ইংরেজ কবি লর্ড ব্রায়ন একে মধ্যপ্রাচ্যের রোমিও জুলিয়েট বলে আখ্যায়িত করেন।
- তিনি চট্টগ্রামের ফতেহাবাদ বা জাফরাবাদ এর অধিবাসী ছিলেন।
- ১৫৬০ খ্রি. কাছাকাছি সময়ে নিজাম শাহ সুর কর্তৃক দৌলত উজির উপাধিতে ভূষিত হয়েছিলেন।
- তার প্রকৃত নাম আসা উদ্দীন।