'কুলায় কালস্রোত ' উপন্যাসটি কার লেখা ?

A ইমদাদুল হক মিলন

B সৈয়দ আলী আহসান

C আব্দুল্লাহ আল মামুন

D শওকত আলী

Solution

Correct Answer: Option D

রাখী নামের শিক্ষিত একজন নারীর ব্যক্তিজীবন রাজনৈতিক টানাপোড়েন ক্ষত-বিক্ষত হয়। শেষ পর্যন্ত মুক্তির উদ্দেশ্যে সে ঢাকা ছেড়ে মফস্বল শহর ঠাকুরগাঁও- এর দিকে যাত্রা করে। মূলত এটি ১৯৬৫- সালের সময়কার উত্তাল রাজনৈতিক প্রেক্ষিতে ব্যক্তিজীবন বিপর্যয়ের উপাখ্যান।

শওকত আলী (জন্ম: ১২ ফেব্রুয়ারি ১৯৩৬ - ২৫ জানুয়ারি, ২০১৮) একজন বাঙালি কথাসাহিত্যিক, সাংবাদিক ও শিক্ষক। তিনি বিংশ শতাব্দীর শেষভাগে স্বাধীনতা-উত্তর বাংলাদেশে গল্প ও উপন্যাস লিখে খ্যাতি অর্জন করেন। ১৯৯০ সালে সাহিত্যে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে একুশে পদকে ভূষিত করে।
তাঁর অন্যান্য উপন্যাস হলো :
- পিঙ্গল আকাশ
- যাত্রা
- দক্ষিণায়নের দিন
- উত্তরের খেপ
- হিসাবনিকাশ
- কুলায় কালস্রােত
- পূর্বরাত্রি পূর্বদিন
- যেতে চাই
- ওয়ারিশ
- বাসর মধুচন্দ্রিমা
- দলিল
- উত্তরে ছাপ ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions