নিম্নলিখিত কোন কাব্যের প্রকাশনার পর বাংলা সাহিত্যে 'চন্ডীদাস সমস্যা' দেখা দেয়?

A শ্রীকৃষ্ণকীর্তন

B চৈতন্যভাগবত

C বিদ্যাপতির পদাবলী

D চন্ডীমঙ্গল

Solution

Correct Answer: Option A

- ১৯১৬ সালে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ বাঁকুড়া জেলার পোড়া গ্রাম থেকে শ্রীকৃষ্ণকীর্তন পুথিটি আবিষ্কার করেন। এই আবিষ্কারের পরই বাংলা সাহিত্যে 'চন্ডীদাস সমস্যা' নামে একটি জটিল বিতর্কের সূত্রপাত হয়। 
- চন্ডীদাস (আনু.১৪শ শতক)  মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রসিদ্ধ কবি।
- এ নামে চারজন কবির পরিচয় পাওয়া যায়; তাঁরা হলেন: বড়ু চন্ডীদাস, দ্বিজ চন্ডীদাস, দীন চন্ডীদাস ও চন্ডীদাস। এঁদের রচিত পদের ভণিতায় এ নামগুলি পাওয়া যায়।
- এ চারজন পরস্পর পৃথক ব্যক্তি, নাকি একজনেরই চারটি নাম; পৃথক হলে কে কখন আবির্ভূত হয়েছিলেন, একজন হলেই বা তাঁর সঠিক সময় কোনটা এসব নিয়ে বাংলা সাহিত্যের ইতিহাসে একটি সমস্যার সৃষ্টি হয়েছে, যা ‘চন্ডীদাস সমস্যা’ নামে পরিচিত। আজ অবধি এ সমস্যার সমাধান হয়নি। তবে এঁদের মধ্যে বড়ু চন্ডীদাসকে মোটামুটিভাবে চিহ্নিত করা গেছে। 
- বড়ু চন্ডীদাসকে মধ্যেযুগের প্রথম কবি বলে।

চারজন চন্ডীদাসের পরিচয়:

1. বড়ু চন্ডীদাস:
- শ্রীকৃষ্ণকীর্তনের রচয়িতা
- নানাজন কর্তৃক প্রামাণিক চন্ডীদাস হিসেবে স্বীকৃত
- চতুর্দশ শতাব্দীর কবি বলে মনে করা হয়

2. দ্বিজ চন্ডীদাস:
- পদাবলী সাহিত্যের রচয়িতা
- "দ্বিজ" উপাধিধারী
- বৈষ্ণব পদাবলীর অন্যতম শ্রেষ্ঠ কবি

3. দীন চন্ডীদাস:
- কিছু পদের শেষে "দীন চন্ডীদাস" ভণিতা পাওয়া যায়
- এর পরিচয় নিয়ে বিতর্ক আছে
- কেউ কেউ মনে করেন এটি দ্বিজ চন্ডীদাসেরই অন্য নাম

4. চন্ডীদাস:
- শুধু "চন্ডীদাস" নামে পদ রচনা করেছেন
- কোনো বিশেষণ ছাড়া এই নামে পদ পাওয়া যায়
- এর পরিচয় নিয়েও মতভেদ রয়েছে
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ৭৯
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
আন্তর্জাতিক বিষয়াবলী সম্পূর্ণ সিলেবাস (১০০ মার্ক)
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন
পরীক্ষা-৫৪
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
বাংলা সাহিত্য
খুব গুরুত্বপূর্ণঃ কাজী নজরুল ইসলাম।
গুরুত্বপূর্ণঃ মানিক বন্দ্যোপাধ্যায়, এস. ওয়াজেদ আলি, কায়কোবাদ, কাজী ইমদাদুল হক, কাজী আবদুল ওদুদ, জহির রায়হান, জাহানারা ইমাম, দ্বিজেন্দ্রলাল রায়, নির্মলেন্দু গুণ, নুরুল মোমেন, প্যারীচাঁদ মিত্র,।
কম গুরুত্বপূর্ণঃ আবুল হাসান, আসাদ চৌধুরী, আরজ আলী মাতুব্বর, আশরাফ সিদ্দিকী, আহমদ ছফা, ড. আহমদ শরীফ, আহসান হাবীব, আহমদ রফিক, ইব্রাহীম খাঁ, ঈশ্বরচন্দ্র গুপ্ত, উইলিয়াম কেরি, এম. আর. আখতার মুকুল, কাঙাল হরিনাথ, কাজী মোতাহার হোসেন, কামিনী রায়, কালিদাস রায়, কালীপ্রসন্ন ঘোষ, কালীপ্রসন্ন।
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions