পরিবেশ রক্ষার জন্য কোন দুটি গাছকে নিষিদ্ধ করা হয়েছে?
Solution
Correct Answer: Option C
- পরিবেশের ভারসাম্য রক্ষায় সম্প্রতি বাংলাদেশ সরকার ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা রোপণ ও বিক্রি নিষিদ্ধ করেছে।
- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, এই গাছগুলো মাটি থেকে অতিরিক্ত পানি শোষণ করে মাটির আর্দ্রতা কমিয়ে দেয়।
- এসব গাছের পাতার টক্সিন বা বিষাক্ত পদার্থ মাটিকে বিষাক্ত করে তোলে, যা মাটির উর্বরতা শক্তি নষ্ট করে।
- এই গাছগুলো দেশীয় ও স্থানীয় জীববৈচিত্র্যের জন্য হুমকি, কারণ এগুলোর নিচে বা চারপাশে অন্য কোনো গাছপালা সহজে জন্মাতে পারে না।
- স্থানীয় প্রজাতির পোকামাকড় ও পাখির জন্য এই গাছগুলো বাসযোগ্য নয়, ফলে প্রাকৃতিক খাদ্যশৃঙ্খল ব্যাহত হয়।
- তাই পরিবেশের দীর্ঘমেয়াদী ক্ষতি রোধে এই ক্ষতিকর বিদেশি প্রজাতির বদলে দেশীয় প্রজাতির গাছ রোপণের মাধ্যমে বনায়ন করার আহ্বান জানানো হয়েছে।