উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু করেন –

A লর্ড ক্যানিং

B বেন্টিঙ্ক

C কর্নওয়ালিস

D লর্ড হার্ডিঞ্জ

Solution

Correct Answer: Option A

- ভারতের প্রথম গভর্নর জেনারেল ও ভাইসরয় লর্ড ক্যানিং কাগজী মুদ্রা চালু করেন ১৮৬১ সালে। 
- ক্যানিং, লর্ড (১৮১২-১৮৬২)  ১৮৫৬ থেকে ১৮৬২ সাল পর্যন্ত ভারতের শেষ গভর্নর জেনারেল এবং ১৮৫৮ সালের ১ নভেম্বর থেকে ভারতে প্রথম ভাইসরয়। 
- তাঁর প্রশাসনের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো ১৮৫৭ সালের সিপাহি বিপ্লব-এর শুরু।
-  লর্ড ক্যানিং বিদ্রোহটি দমন করেন এবং এ ঘটনার পর ১৮৫৮ সালে পার্লামেন্টারি আইন পাস হয়।
- তিনি ‘ক্ষমাশীল ক্যানিং’ এর উপাধি অর্জন করেন।
- তিনি ইঙ্গ-ভারতীয় সেনাবাহিনীকে পুনর্গঠিত করেন। 
- আয়কর প্রবর্তন, শতকরা দশভাগ হারে সমশুল্ক আরোপ ও বিনিমেয় কাগজের মুদ্রার প্রচলন দ্বারা আর্থিক স্থিতিশীলতা পুনরুদ্ধার করেন।
- চিরস্থায়ী বন্দোবস্ত এর মাধ্যমে বাংলার চাষীদের যে দুর্দশা ছিল তার কিছুটা দূর করে প্রজাদের অধিক নিরাপত্তা প্রদানের উদ্দেশ্যে ১৮৫৯ সালে বাংলায় খাজনা আইন পাস হয়

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions