আবদুল করিম সাহিত্যবিশারদ পেশা হিসেবে শিক্ষকতা করেছেন। তিনি আমৃত্যু নিরলসভাবে পুঁথি সংগ্রহ করেছেন। মধ্যযুগীয় মুসলিম সাহিত্যিকদের কর্ম তার আগ্রহের বিষয় ছিল।
- বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ১৯২০-২১ সালে দুই খন্ডে তার লেখা বাংলা পুঁথির তালিকা ‘বাঙালা প্রাচীন পুঁথির বিবরণ’ শিরোনামে প্রকাশিত হয়।
- ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে রক্ষিত পুঁথির তালিকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ‘পুঁথি পরিচিতি’ শিরোনামে প্রকাশিত হয়েছে।
- তিনি ১১টি প্রাচীন বাংলা গ্রন্থ সম্পাদনা ও প্রকাশ করেছেন। চট্টগ্রামের ইতিহাস ও সংস্কৃতির ওপর ‘ইসলামাবাদ’ নামে তার লেখা বই রয়েছে।
- তিনি ও মুহম্মদ এনামুল হক যৌথভাবে ‘আরাকান রাজসভায় বাঙ্গালা সাহিত্য’ শিরোনামে গ্রন্থ রচনা করেছেন। তার উল্লেখযোগ্য সম্পাদিত পুঁথিগুলোর মধ্যে ‘জ্ঞানসাগর’, ‘গোরু বিজয়’, ‘মৃগলব্ধ’, ‘সারদা মুকুল’ ইত্যাদি অন্যতম। - তিনি আলাওলের ‘পদ্মাবতী’ পুঁথির সম্পাদনা করেন।