কোনো চৌবাচ্চা একটি নল দ্বারা ১০ ঘন্টায় পূর্ন হয়।তাতে একটি ছিদ্র থাকায় পূর্ন হতে ১৫ ঘন্টা লাগে।ছিদ্র দ্বারা চৌবাচ্চাটি খালি হতে কত সময় লাগবে ?

A ২০ ঘন্টা

B ২৫ ঘন্টা

C ৩০ ঘন্টা

D ৩৫ ঘন্টা

Solution

Correct Answer: Option C

প্রথম নল দ্বারা ১০ ঘণ্টায় পূর্ণ হয় চৌবাচ্চাটির ১ (সম্পূর্ণ) অংশ
সুতরাং, ১ ঘণ্টায় পূর্ণ হয় = ১/১০ অংশ।

ছিদ্র থাকায় নলটি দ্বারা ১৫ ঘণ্টায় পূর্ণ হয় ১ অংশ
সুতরাং, ছিদ্রসহ নলটি দ্বারা ১ ঘণ্টায় পূর্ণ হয় = ১/১৫ অংশ।

তাহলে, শুধু ছিদ্র দিয়ে ১ ঘণ্টায় খালি হওয়ার পরিমাণ:
= (১/১০ - ১/১৫) অংশ
লসাগু ৩০ ধরে,
= (৩ - ২)/৩০ অংশ
= ১/৩০ অংশ।

অর্থাৎ, ছিদ্র দ্বারা ১/৩০ অংশ খালি হতে সময় লাগে ১ ঘণ্টা
অতএব, সম্পূর্ণ ১ অংশ খালি হতে সময় লাগবে = ১ / (১/৩০) ঘণ্টা = ৩০ ঘণ্টা।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions