বাস্তব অভিজ্ঞতার উপর গোয়েন্দাভিত্তিক উপন্যাস লিখেন কোন লেখক? 

A আবু ইসহাক

B আবুল ফজল

C আবু জাফর ওবায়দুল্লাহ

D আল মাহমুদ

Solution

Correct Answer: Option A

আবু ইসহাক (১৯২৬-২০০৩): কথাসাহিত্যিক, অভিধান-প্রণেতা৷
- আবু ইসহাকের প্রথম উপন্যাস 'সূর্য দীঘল বাড়ি'। এই উপন্যাসের উপজীব্য বিষয় হলো পঞ্চাশের মন্বন্তর,  এ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে ১৯৭৯ সালে, যা বাংলাদেশের প্রথম সরকারি অনুদান প্রাপ্ত চলচ্চিত্র।
- পদ্মার পলিদ্বীপ (আবু ইসহাক রচিত দ্বিতীয় সামাজিক উপন্যাস। এটি পদ্মার বুকে জেগে উঠা চরে শ্রমজীবী মানুষের সংগ্রাম নিয়ে রচিত একটি উপন্যাস।),
- ১৯৫০ সালে বাংলাদেশে (পূর্ব পাকিস্তান) 'জাল নোট" এর কয়েকটি মামলার তদন্তভারের দায়িত্ব পরে গোয়েন্দা কর্মকর্তা আবু ইসহাকের ওপর। সেই অভিজ্ঞতার বাস্তব সংকলন 'জাল' উপন্যাসটি।

তাঁর প্রকাশিত গল্পগ্রন্থঃ
- 'হারেম (১৯৬২, 
- মহাপতঙ্গ (১৯৬৩)'।

তাঁর রচিত একমাত্র নাটকঃ
- জয়ধ্বনি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions