-সরকার প্রাক্-প্রাথমিক শিক্ষা দুই বছর মেয়াদি করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে বয়স চার বছর পার হলেই শিশুরা স্কুলে যাবে।
-নিয়ন্ত্রিত বা প্রথাগত প্রাথমিক শিক্ষা শুরুর আগের পর্যায়কে প্রাক-প্রাথমিক শিক্ষা বলে। এই শিক্ষা মূলত দুই বা তিন বছর বয়সে শুরু হয় এবং ছয় বছর বয়সের আগেই শেষ হয়। সংক্ষেপে বলা যায়, প্রাক-প্রাথমিক শিক্ষা হল শিক্ষার সেই স্তর যেখানে শিশুর সুষ্ঠু বিকাশ ঘটে এবং তাকে প্রাথমিক শিক্ষা গ্রহণের উপযােগী করে তােলা হয়।