একজন শ্রমিক ২৫ দিনে একটি কাজের ৫/১৬ অংশ শেষ করতে পারে।এই হারে কাজ করলে সম্পূর্ণ কাজ শেষ করতে তার অতিরিক্ত আর কতদিন লাগবে?

A ৮০ দিন

B ১২০ দিন

C ৫৫ দিন

D ৪৫ দিন

Solution

Correct Answer: Option C

শ্রমিকটি ২৫ দিনে কাজ করে = ৫/১৬ অংশ
সুতরাং, ১ (সম্পূর্ণ) অংশ কাজ করতে সময় লাগে = (২৫ × ১৬) / ৫ দিন
= (৫ × ১৬) দিন [৫ দ্বারা ২৫ কে ভাগ করে]
= ৮০ দিন।

শ্রমিকটি ইতোমধ্যে কাজ করেছে ২৫ দিন।
অতএব, অতিরিক্ত সময় লাগবে = (সম্পূর্ণ কাজের সময় - অতিক্রান্ত সময়)
= (৮০ - ২৫) দিন
= ৫৫ দিন।

বিকল্প পদ্ধতি (ঐকিক নিয়ম):
কাজের বাকি অংশ = ১ - ৫/১৬ = (১৬ - ৫)/১৬ = ১১/১৬ অংশ।
৫/১৬ অংশ কাজ করতে সময় লাগে ২৫ দিন
∴ ১ বা সম্পূর্ণ অংশ কাজ করতে সময় লাগে (২৫ × ১৬) / ৫ দিন
∴ ১১/১৬ অংশ কাজ করতে সময় লাগে = (২৫ × ১৬ × ১১) / (৫ × ১৬) দিন
= (৫ × ১১) দিন [কাটাকাটি করে]
= ৫৫ দিন।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions