একজন শ্রমিক ২৫ দিনে একটি কাজের ৫/১৬ অংশ শেষ করতে পারে।এই হারে কাজ করলে সম্পূর্ণ কাজ শেষ করতে তার অতিরিক্ত আর কতদিন লাগবে?
A ৮০ দিন
B ১২০ দিন
C ৫৫ দিন
D ৪৫ দিন
Solution
Correct Answer: Option C
শ্রমিকটি ২৫ দিনে কাজ করে = ৫/১৬ অংশ সুতরাং, ১ (সম্পূর্ণ) অংশ কাজ করতে সময় লাগে = (২৫ × ১৬) / ৫ দিন = (৫ × ১৬) দিন [৫ দ্বারা ২৫ কে ভাগ করে] = ৮০ দিন।
শ্রমিকটি ইতোমধ্যে কাজ করেছে ২৫ দিন। অতএব, অতিরিক্ত সময় লাগবে = (সম্পূর্ণ কাজের সময় - অতিক্রান্ত সময়) = (৮০ - ২৫) দিন = ৫৫ দিন।
বিকল্প পদ্ধতি (ঐকিক নিয়ম): কাজের বাকি অংশ = ১ - ৫/১৬ = (১৬ - ৫)/১৬ = ১১/১৬ অংশ। ৫/১৬ অংশ কাজ করতে সময় লাগে ২৫ দিন ∴ ১ বা সম্পূর্ণ অংশ কাজ করতে সময় লাগে (২৫ × ১৬) / ৫ দিন ∴ ১১/১৬ অংশ কাজ করতে সময় লাগে = (২৫ × ১৬ × ১১) / (৫ × ১৬) দিন = (৫ × ১১) দিন [কাটাকাটি করে] = ৫৫ দিন।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।