কিছু টাকা ৮% লাভে ৩ বছরে লাভ আসলে ১৮৬০ টাকা হয়।কত বছর পরে তা লাভ আসলে ২০৪০ টাকা ।

A ২.৫ বছরে

B ৪.৫ বছরে

C ৪ বছরে

D ৩ বছরে

Solution

Correct Answer: Option B

১ম ক্ষেত্রে:
আমরা জানি, মুনাফা-আসল = আসল (১ + rn)
বা, ১৮৬০ = আসল (১ + ০.০৮ × ৩) [∵ ৮% = ০.০৮]
বা, ১৮৬০ = আসল (১ + ০.২৪)
বা, ১৮৬০ = আসল × ১.২৪
বা, আসল = ১৮৬০ / ১.২৪
বা, আসল = ১৫০০ টাকা।

২য় ক্ষেত্রে:
আসল = ১৫০০ টাকা
মুনাফা-আসল = ২০৪০ টাকা
∴ মুনাফা (I) = ২০৪০ – ১৫০০ = ৫৪০ টাকা।
সময় (n) = ?
মুনাফার হার (r) = ৮% = ৮/১০০

আমরা জানি,
I = Pnr
বা, n = I / (Pr)
বা, n = ৫৪০ / (১৫০০ × ৮/১০০)
বা, n = ৫৪০ / (১৫ × ৮)
বা, n = ৫৪০ / ১২০
বা, n = ৪.৫
∴ ৪.৫ বছর পরে তা লাভ আসলে ২০৪০ টাকা হবে।

শর্টকাট নিয়ম:
৩ বছরে ৮% হারে মোট সুদ হয় ২৪%।
আসল ১০০% হলে সুদ-আসল ১২৪%।
১২৪% ≡ ১৮৬০ টাকা
১০০% (আসল) ≡ (১৮৬০/১২৪) × ১০০ = ১৫০০ টাকা।
নতুন সুদ দরকার = ২০৪০ - ১৫০০ = ৫৪০ টাকা।
বার্ষিক সুদ = ১৫০০ এর ৮% = ১২০ টাকা।
সময় = ৫৪০ / ১২০ = ৪.৫ বছর।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions