'আমার কিশোর' কবিতায় কবি কিশোরদের কিসের আলো বলেছেন?

A ঊষার

B গোধূলির

C ভোরের

D সূর্যের

Solution

Correct Answer: Option A

সুনির্মল বসু একজন বাঙালি কবি ও শিশুসাহিত্যিক।
 
'আমার কিশোর' কবিতা-
কিশোর মোরা ঊষার আলো, আমরা হাওয়া দুরন্ত
মনটি চির বাঁধন হারা পাখির মত উরন্ত।

আমরা আসি এই জগতে ছড়িয়ে দিতে আনন্দ,
সজীবতায় ভরিয়ে দিতে এই ধরণীর আনন তো।

 
তাঁর কয়েকখানি উল্লেখযোগ্য গ্রন্থ হলো: হাওয়ার দোলা (১৯২৭), ছানাবড়া, বেড়ে মজা, হৈ চৈ, হুলুস্থূল, কথাশেখা, পাততাড়ি, ছন্দের টুংটাং (১৯৩০), আনন্দ নাড়ু, শহুরে মামা, কিপটে ঠাকুরদা (১৯৩৩), টুনটুনির গান, গুজবের জন্ম, বীর শিকারী, লালন ফকিরের ভিটে, পাতাবাহার, ইন্তিবিন্তির আসর (১৯৫০), পাহাড়ে জঙ্গলে ইত্যাদি। ছোটদের চয়নিকা ও ছোটদের গল্প সঞ্চয়ন তাঁর সম্পাদিত দুটি উল্লেখযোগ্য শিশুতোষ গ্রন্থ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions