৮ টি কমলার ক্রয়মূল্য ৬ টি কমলার বিক্রয়মূল্যের সমান ,শতকরা লাভ কত?

A ৩৩(১/৩)%

B ১৩.৩%

C ৭৫%

D ২৫%

Solution

Correct Answer: Option A

মনে করি,
১ টি কমলার ক্রয়মূল্য = ক টাকা
তাহলে,
৮ টি কমলার ক্রয়মূল্য = ৮ক টাকা

প্রশ্নানুসারে,
৬ টি কমলার বিক্রয়মূল্য = ৮ টি কমলার ক্রয়মূল্য = ৮ক টাকা
অতএব, ১ টি কমলার বিক্রয়মূল্য = $\frac{৮ক}{৬}$ টাকা = $\frac{৪ক}{৩}$ টাকা
যেহেতু বিক্রয়মুল্য > ক্রয়মূল্য, তাই লাভ হয়েছে।

লাভ = (বিক্রয়মূল্য - ক্রয়মূল্য)
= $\frac{৪ক}{৩}$ - ক
= $\frac{৪ক - ৩ক}{৩}$
= $\frac{ক}{৩}$ টাকা

এখন,
ক টাকায় লাভ হয় $\frac{ক}{৩}$ টাকা
১ টাকায় লাভ হয় $\frac{ক}{৩ \times ক}$ টাকা
১০০ টাকায় লাভ হয় $\frac{ক \times ১০০}{৩ \times ক}$ টাকা
= $\frac{১০০}{৩}$ টাকা
= $৩৩\frac{১}{৩}\%$

শর্টকাট টেকনিক (পরীক্ষার জন্য):
এই ধরণের অংকে যেখানে টাকার অঙ্ক উল্লেখ নেই কিন্তু পণ্যের সংখ্যা সমান বলা হয়েছে, সেখানে নিচের সূত্রটি ব্যবহার করবেন:
% লাভ = $\frac{\text{ক্রয় করা পণ্যের সংখ্যা} - \text{বিক্রয় করা পণ্যের সংখ্যা}}{\text{বিক্রয় করা পণ্যের সংখ্যা}} \times ১০০$
যেহেতু, ৮ টি ক্রয় করে ৬ টি বিক্রি করলেই মূল টাকা উঠে আসে, তাই বাকি (৮-৬) = ২ টি পণ্য লাভ থাকে।

অতএব,
শতকরা লাভ = $\frac{৮ - ৬}{৬} \times ১০০ \%$
= $\frac{২}{৬} \times ১০০ \%$
= $\frac{১}{৩} \times ১০০ \%$
= $\frac{১০০}{৩} \%$
= $৩৩\frac{১}{৩}\%$
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১৩
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
গণিত
বৃত্ত ও ঘনবস্তু
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
ব্যাচ-১/পরীক্ষা- ৫১
কোর্স নামঃ সাধারণ জ্ঞান ৭০ মার্ক বেসিক ভিউ বই থেকে
টপিকসঃ
বাংলাদেশ বিষয়াবলি
বাংলাদেশের শিল্প ও বাণিজ্য: basic Terms of Trade, বাংলাদেশের অর্থনীতির সাথে জড়িত আন্তর্জাতিক সম্প্রদায়, বাণিজ্য মন্ত্রণালয়, আমদানি-রপ্তানি, BEZA, বিনিয়োগ তথ্য (পেইজ: ৭৯০-৮০২)
৯০০ পেইজের সম্পূর্ণ বই শেষ করা হবে।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৯
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা সাহিত্য সম্পূর্ণ সিলেবাস (১০০ মার্ক)
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন
পরীক্ষা-২৫
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
পরীক্ষা-২৩ ও পরীক্ষা-২৪ এর সিলেবাস থেকে (৫০টি প্রশ্ন)
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions