Solution
Correct Answer: Option C
"প্রভাত ফেরির গান-গাজীউল হক লিখেছেন, ‘ভুলব না ভুলব না/একুশে ফেব্রুয়ারি ভুলব না।’ প্রখ্যাত গণসঙ্গীত গায়ক, সুরকার ও নৃত্য পরিচালক নিজামুল হক গানটির সুর। কয়েক বছর এ গানটি নিয়মিতই গাওয়া হত। প্রখ্যাত রমেশ শীল নিজের লেখায় গেয়েছেন, ‘ভাষার জন্য জীবন হারাইলি/বাঙ্গালি ভাইরে রমনার মাটি রক্তে ভাসাইলি।’আবদুল লতিফ গাইলেন, ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়। কবি হাসান হাফিজুর রহমান লিখেছিলেন, ‘মিলিত প্রাণের কলরবে যৌবন ফুল ফোটে।’ শেখ আবদুর রহমানের সুরে গানটি জনপ্রিয় হয়েছিল। ২১ ফেব্রুয়ারি গুলি বর্ষণের পর ‘একুশ’ নিয়ে রচিত আবদুল গাফফার চৌধুরীর গানটি হল – ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।’ এ গানটিতে প্রথম সুরারোপ করেন আব্দুল লতিফ। পরে করাচি থেকে ফিরে ১৯৫৪ সালে আলতাফ মাহমুদ আবার নতুন করে সুরারোপ করেন। জহির রায়হান তাঁর ‘জীবন থেকে নেয়া’ ছবিতে এ গানটি ব্যবহার করার পর এটি জনপ্রিয়তা ব্যাপকতা লাভ করে।