শামসুদ্দীন আবুল কালামের 'কাশবনের কন্যা' কোন অঞ্চলের জীবনচিত্র নিয়ে রচিত?

A পাহাড়ি অঞ্চল

B গ্রামীণ হাওর অঞ্চল

C উপকূলীয় অঞ্চল

D চা বাগান অঞ্চল

Solution

Correct Answer: Option C

- 'কাশবনের কন্যা' প্রখ্যাত কথাসাহিত্যিক শামসুদ্দীন আবুল কালাম রচিত একটি অনবদ্য উপন্যাস।
- এই উপন্যাসের মূল উপজীব্য হলো বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন ও সংগ্রাম।
- লেখক এখানে নিম্ন-মেঘনা অববাহিকার চর অঞ্চলের মানুষের জীবনচিত্র নিখুঁতভাবে তুলে ধরেছেন।
- উপন্যাসে উপকূলের মানুষের প্রেম, প্রকৃতি ও জীবনের সাথে তাদের নিরন্তর সংগ্রামের এক বাস্তব চিত্র ফুটে উঠেছে।

- কথাসাহিত্যিক শামসুদ্দীন আবুল কালাম ১৯২৬ খ্রিস্টাব্দের আগস্ট মাসে বরিশালের নলছিটি থানার কামদেবপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম ‘আবুল কালাম শামসুদ্দীন’; ১৯৫৫ সাল থেকে তিনি বর্তমান নামে পরিচিত হন।
- ষাটের দশকে তিনি রোম বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট উপাধি এবং রোমের এক্সপেরিমেন্টাল সেন্টার অব সিনেমাটোগ্রাফি থেকে চলচ্চিত্র বিষয়ক ডিপ্লোমা লাভ করেন।
- শামসুদ্দীন ১৯৫৯ সালের পর কয়েকটি দেশ ভ্রমণ করে শেষে ইতালির রোমে স্থায়িভাবে অবস্থান করেন।
- ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে মুজিবনগর সরকারের পক্ষে আন্তর্জাতিক সমর্থন লাভে তিনি বিশেষ ভূমিকা পালন করেন।
- শামসুদ্দীনের মুখ্য পরিচয় একজন কথাশিল্পী হিসেবে।
- সাহিত্যে অবদানের জন্য তিনি ১৯৯৪ সালে ‘বাংলা একাডেমী পুরস্কার’ লাভ করেন।
- ১৯৯৭ সালের ১০ জানুয়ারি রোমে তাঁর মৃত্যু হয় এবং ঢাকায় তিনি সমাহিত হন।

● শামসুদ্দীন আবুল কালাম রচিত উপন্যাস-
- ‘আলমনগরের উপকথা' (১৯৫৪),
- ‘কাশবনের কন্যা (১৯৫৪),
- ‘জায়জঙ্গল' (১৯৭৩),
- ‘সমুদ্র বাসর' (১৯৮৬),
- ‘জীবনকাব্য’ (১৯৫৬),
- ‘কাঞ্চনমালা’ (১৯৬১),
- ‘নবান্ন’ (১৯৮৭),
- ‘কাঞ্চনগ্রাম’ (১৯৯৮)।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
Exam - 111
কোর্স নামঃ ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (২৭৬ দিন)
টপিকসঃ
English
Composition (paragraph, letter, etc),
One word Substitution.
Vocabulary (Synonym-Antonym, Spelling) – Y,Z
এই রুটিনের সাথে ৩ বার ভোকাবুলারি রিভিশন।
রুটিন দেখুন
পরীক্ষা-১২৪
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
ভূগোল
বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন: আবহাওয়া ও জলবায়ু নিয়ামকসমূহের সেক্টরভিত্তিক (যেমন অভিবাসন, কৃষি, শিল্প, মৎস্য ইত্যাদি) স্থানীয়, আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব।
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন
পরীক্ষা – ৯৫
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা ব্যকরণ
বাচ্য ও উক্তি পরিবর্তন
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions