সংবৃত স্বরধ্বনি (Close Vowels): যেসব স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বা সবচেয়ে উঁচুতে থাকে এবং মুখবিবর সবচেয়ে কম খোলা থাকে (সংকুচিত বা সংবৃত থাকে), সেগুলোকে সংবৃত স্বরধ্বনি বলে। যেমন— ই, উ। জিহ্বা তালুর কাছাকাছি এনে বায়ু চলাচলের জন্য একটি সঙ্কীর্ণ পথ তৈরি করা হয়।
- এই অবস্থায় উচ্চারিত ধ্বনিগুলোকে সংবৃত বলা হয়।
- তালু সংলগ্ন ধ্বনি হিসাবে এদেরকে তালব্য বর্ণ বলা হয়। এক্ষেত্রে ঠোঁট প্রসারিত থাকে।