Solution
Correct Answer: Option A
'নবীন তপস্বনী' দীনবন্ধু মিত্র রচিত নাটক। এটি ১৮৬৩ সালে প্রকাশিত হয়। নাটকটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করা হয়।
- ঢাকায় ১৮৬০ সালে ‘ঢাকা প্রেস’ নামে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। এই ছাপাখানা থেকে দীনবন্ধু মিত্রের ‘নীল দর্পণ’ প্রকাশিত হয়।
- ‘কমলেকামিনী' (১৮৭৩) দীনবন্ধু মিত্রের সর্বশেষ নাটক।
- দীনবন্ধু মিত্র রচিত দুটি প্রহসনই, সধবার একাদশী ও বিয়ে পাগলা বুড়ো - ১৮৬৬ সালে প্রকাশিত হয়।
দীনবন্ধু মিত্রের কয়েকটি উল্লেখযোগ্য নাটক ও প্রহসন হলো:
- নবীন তপস্বিনী (১৮৬৩),
- লীলাবতী (১৮৬৭),
- জামাই বারিক (১৮৭২),
- বিয়ে পাগলা বুড়ো (১৮৬৬),
- সধবার একাদশী (১৮৬৬),
- কমলে কামিনী (১৮৭৩) প্রভৃতি।