১৯০৩ সালের এপ্রিলে (বৈশাখ ১৩১০ বঙ্গাব্দ) কলকাতা থেকে প্রথম নবনূর প্রকাশিত হয়। ১৯০৬ সালের ডিসেম্বর (পৌষ ১৩১৩ বঙ্গাব্দ) পর্যন্ত নিয়মিতভাবে পত্রিকা চালু ছিল। সৈয়দ এমদাদ আলী পত্রিকার সম্পাদক ছিলেন। মোহাম্মদ আসাদ আলী পত্রিকার স্বত্ত্বাধিকারী ও প্রকাশক ছিলেন এবং পরবর্তীতে সম্পাদক হিসেবে দায়িত্বপালন করেছেন।
অর্ধাঙ্গী প্রবন্ধটি ১৩১১ সনের আশ্বিন সংখ্যা ‘নবনূর’ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়.