মনসামঙ্গল একটি আখ্যানকাব্য। এই কাব্যের প্রধান আখ্যানটিও আবর্তিত হয়েছে মর্ত্যলোকে মনসার নিজ পূজা প্রচারের প্রয়াসকে কেন্দ্র করে। মনসামঙ্গল বা পদ্মাপু্রাণ মধ্যযুগীয় বাংলা সাহিত্যের মঙ্গলকাব্য ধারার অন্যতম প্রধান কাব্য।
- বিজয়গুপ্ত এই কাব্যের সর্বশ্রেষ্ঠ কবি।
- অন্যান্য কবিদের মধ্যে কেতকাদাস ক্ষেমানন্দ, বিপ্রদাস পিপলাই প্রমুখের নাম বিশেষ উল্লেখযোগ্য।
- মনসা মঙ্গল কাব্যের একমাত্র পশ্চিমবঙ্গীয় কবি কেতকাদাস ক্ষেমানন্দ।
- বাংলা সাহিত্যে প্রথম মহিলা/নারী কবি হলেন মনসামঙ্গল কাব্যের কবি দ্বিজ বংশীদাসের কন্যা চন্দ্রাবতী।
- মনসামঙ্গল কাব্যের আদি কবি - কানাহরি দত্ত;
- শ্রেষ্ঠ কবি হিসাবে বিবেচনা করা হয় - দ্বিজ বংশীদাশকে।