Solution
Correct Answer: Option A
- কাজী নজরুল ইসলামকে ‘যুগ-প্রবর্তক’ কবি হিসেবে প্রথম অভিহিত করেন আবুল কালাম শামসুদ্দীন।
- তিনি ছিলেন একধারে একজন সাংবাদিক, রাজনীতিবিদ এবং সাহিত্যিক।
- ১৯২২ সালে মাসিক মোহাম্মদী পত্রিকার সহযোগী সম্পাদক হিসেবে তাঁর সাংবাদিক জীবন শুরু হয়।
- আবুল কালাম রচিত ও অনূদিত কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ: পোড়োজমি বা অনাবাদী জমি (১৯৩৮), ত্রিস্রোতা (১৯৩৯), খরতরঙ্গ (১৯৫৩), দৃষ্টিকোণ (১৯৬১), নতুন চীন নতুন দেশ (১৯৬৫), দিগ্বিজয়ী তাইমুর (১৯৬৫), ইলিয়ড (১৯৬৭), পলাশী থেকে পাকিস্তান (১৯৬৮), অতীত দিনের স্মৃতি (১৯৬৮) ইত্যাদি।
- ১৯৭০ সালে তিনি বাংলা একাডেমী পুরস্কার এবং ১৯৭৬ সালে একুশে পদক লাভ করেন।