দৌলত উজির বাহরাম খাঁর রচিত 'লায়লী-মজনু' কাব্য পারসিয়ান কবি নিজামীর 'লায়লা ওয়া মজনুন’ কাব্যের ভাবানুবাদ। 'লাইলী-মজনু' কাব্যের উপাখ্যান পারস্যের (বর্তমান ইরান)। এর চরিত্র- আমিরপুত্র কয়েস (মজনু) ও বণিক কন্যা লাইলী।
আহমদ শরীফ মধ্যযুগীয় সাহিত্যবিষয়ক ৪৫টি গ্রন্থ সম্পাদনা করেছেন । তাঁর সম্পাদিত 'লাইলী মজনু' বাংলা একাডেমির প্রথম প্রকাশনা গ্রন্থ । প্রকাশিত হয় ১৯৫৭ সালে ।