বাংলাদেশের গীতিকা সাহিত্যে কয় ধরনের গীতিকা প্রচলিত রয়েছে?

A ৩ ধরনের

B ৪ ধরনের

C ৫ ধরনের

D ৬ ধরনের

Solution

Correct Answer: Option A

আবহমান কাল থেকে জনসাধারণের মুখেমুখে যে সাহিত্যের সৃষ্টি তাকে লোকসাহিত্য বলে। এ সাহিত্যে প্রধানত পল্লীবাংলার অশিক্ষিত জনগোষ্ঠী অবদান রেখেছে। এদের সাধারণত ‘বয়াতি’ বলা হয়।
 
→ বাংলাদেশের উল্লেখযোগ্য লোকসাহিত্য গবেষক – মুহম্মদ মনসুরউদ্দীন, ড. আশরাফ সিদ্দিকী ও ড. মাযহারুল ইসলাম।
→ লোকসাহিত্য বিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ – হারামনি (মুহম্মদ মনসুরউদ্দীন), প্রবাদ সংগ্রহে (সুনীল কুমার), কবি পাগলা কানাই (ড. মাযহারুল ইসলাম)।
→ লোকসাহিত্যের শাখাগুলো হচ্ছে- ছড়া, প্রবাদ –প্রবচন, ধাঁধাঁ, গীতিকা, লোককথা, লোকসংগীত।
→ লোকসাহিত্যের শক্তিশালী শাখা – ছড়া। ছড়া সাধারণত ‘স্বরবৃত্ত’ ছন্দে লেখা হয়।
গীতিকা তিন প্রকার – নাথ গীথিকা, মৈমনসিংহ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা।
→ একটিমাত্র ঐতিহাসিক ঘটনা (রাজা গোপীচাঁদের সন্ন্যাস গ্রহণ) অবলম্বনে রচিত – নাথ গীতিকা।
→ ১৮৭৮ সালে রংপুর থেকে স্যার জর্জ গ্রিয়ার্সন কর্তৃক সংগৃহীত গীতিকার নাম – মানিক রাজার গান।
→ ‘গোপীচন্দ্রের সন্ন্যাস’ গ্রন্থের রচয়িতা – শুকুর মহম্মদ।
→ মৈমনসিংহ গীতিকায় – ১০ টি গীতিকা রয়েছে।
→ মৈমনসিংহ গীতিকা সংগ্রহ করেন – চন্দ্রকুমার দে (নেত্রকোনার আইথর গ্রামের অধিবাসী)।
→ চন্দ্রকুমার দে সংগৃহীত পালাগানগুলো প্রথম প্রকাশিত হয় - ময়মনসিংহের 'সৌরভ' পত্রিকায়।
→ মৈমনসিংহ গীতিকা অনূদিত হয়েছে – ২৩ টি ভাষায়।
→ মৈমনসিংহ গীতিকার ‘দস্যু কেনারামের পালা’ ব্যতীত সবগুলো গীতিকার বিষয়বস্তু – নরনারীর লৌকিক প্রেম।
→ ‘মহুয়া’ পালাটির রচয়িতা - দ্বিজ কানাই, সংগ্রাহক – পল্লীকবি জসীম উদ্দীন।
→ পল্লীবাংলার পালাগানগুলো কাব্যে রূপায়িত হলে বলে – গীতিকা। গদ্যে রূপায়িত হলে বলে – লোককথা বা লোককাহিনী।
→ লোককথা তিন প্রকার – রূপকথা, উপকথা, ব্রতকথা।
→ দক্ষিণারঞ্জন মিত্র সম্পাদিত ‘ঠাকুরমার ঝুলি’ একটি – রূপকথা।
সূত্র : শীকর বাংলা সাহিত্য।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions