জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণের জন্য যে অধিদপ্তর করতে যাচ্ছে অন্তবর্তী সরকার তার নাম কী?

A জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর

B ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ অধিদপ্তর

C ছাত্র জনতা গবেষণা অধিদপ্তর

D বাংলাদেশ ইতিহাস সংরক্ষণ অধিদপ্তর

Solution

Correct Answer: Option A

- জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণে একটি অধিদপ্তর করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।
- এর নাম হবে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর।
- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

- মন্ত্রণালয় সূত্র জানায়, গত মাসে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে একটি চিঠি দেওয়া হয়। সেখানে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে অধিদপ্তরের প্রক্রিয়া শুরু করতে অনুরোধ জানানো হয়। এর পটভূমিতে আজ প্রথমবারের মতো এ সভা অনুষ্ঠিত হয়।

- বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অধিদপ্তর করা হবে জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণে। এ অধিদপ্তরের মাধ্যমে গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের পুনর্বাসন করা হবে। একই সঙ্গে গণ-অভ্যুত্থানের আদর্শ ও চেতনাকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করা হবে।

তথ্যসূত্র: প্রথম আলো। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions