একাধিক প্রকৃত ভগ্নাংশের লব ও হরের পার্থক্য সমান হলে, কোনটি বৃহত্তম ভগ্নাংশ হবে?
সমাধান
সঠিক উত্তর: Option B
একাধিক প্রকৃত ভগ্নাংশ (যে ভগ্নাংশের লব, হর অপেক্ষা ছোট) এর লব ও হরের পার্থক্য সমান হলে, যে ভগ্নাংশের লব সবচেয়ে বড় সেই ভগ্নাংশটি বৃহত্তম হয় ।
বিষয়টি সহজ একটি উদাহরণের সাহায্যে বুঝে নেওয়া যাক।
ধরি, কয়েকটি প্রকৃত ভগ্নাংশ হলো: 1/2, 2/3, 3/4 এবং 4/5 ।
এখানে প্রতিটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য নির্ণয় করি:
* 1/2 এর ক্ষেত্রে পার্থক্য: 2 - 1 = 1
* 2/3 এর ক্ষেত্রে পার্থক্য: 3 - 2 = 1
* 3/4 এর ক্ষেত্রে পার্থক্য: 4 - 3 = 1
* 4/5 এর ক্ষেত্রে পার্থক্য: 5 - 4 = 1
দেখা যাচ্ছে, প্রতিটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য সমান (1)।
এখন ভগ্নাংশগুলোর দশমিক মান বের করে তুলনা করি:
* 1/2 = 0.5
* 2/3 = 0.67
* 3/4 = 0.75
* 4/5 = 0.8
প্রাপ্ত মানগুলো থেকে দেখা যাচ্ছে, 0.8 হলো সবচেয়ে বড় মান এবং এটি এসেছে 4/5 ভগ্নাংশটি থেকে।
4/5 ভগ্নাংশের লব (4) অন্যান্য ভগ্নাংশের লব (1, 2, 3) অপেক্ষা বড়।
অতএব, লব ও হরের পার্থক্য সমান থাকলে যে ভগ্নাংশের লব সবচেয়ে বড়, তার মানও সবচেয়ে বড় হয় ।
* সঠিক উত্তর: অপশন 2: যে ভগ্নাংশের লব সবচেয়ে বড়
সোর্সঃ খাইরুল বেসিক গণিত