তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অর্থনীতিবিদ ড. আকবর আলী খান কত তারিখে মৃত্যুবরণ করেন?
A ৬ সেপ্টেম্বর, ২০২২
B ৭ সেপ্টেম্বর, ২০২২
C ৮ সেপ্টেম্বর, ২০২২
D ৯ সেপ্টেম্বর, ২০২২
Solution
Correct Answer: Option C
- ১৯৪৪ সালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জন্মগ্রহণ করেন আকবর আলি খান। - তিনি ছিলেন অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং শিক্ষাবিদ। - ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তিনি ছিলেন হবিগঞ্জের মহুকুমা প্রশাসক বা এসডিও। - ২০০১ সালে তিনি মন্ত্রিপরিষদ সচিব হন এবং ২০০২ সালে এ পদ থেকে অবসরে যান। - ২০০৬ সালে তৎকালীন রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইয়াজউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন সরকারের অর্থ, পরিকল্পনা, বাণিজ্য, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা হন আকবর আলি খান। - ১৯৮৭ থেকে ১৯৯১ সাল পর্যন্ত ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে ইকোনমিক মিনিস্টার পদে দায়িত্ব পালন করেন এই অর্থনীতিবিদ। - তিনি ১৪টিরও বেশি বই রচনা করেছেন, লিখেছেন অসংখ্য প্রবন্ধ-নিবন্ধ। - ড. আকবর আলী খান আমেরিকান ইকোনমিক অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন এবং আজীবন সদস্য ছিলেন এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের। - ৮ সেপ্টেম্বর, ২০২২ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।