চল্লিশের দশকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন কে?
A তারাশংকর বন্দ্যোপাধ্যায়
B নারায়ণ গঙ্গোপাধ্যায়
C সমরেশ বসু
D কালীপ্রসন্ন সিংহ
Solution
Correct Answer: Option A
বাংলার চিরায়ত কথাসাহিত্যের অবিস্মরণীয় এক কালজয়ী রূপকার ছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তিনি পুরোপুরিভাবে কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েন এবং আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করে প্রায় এক বছর কারাবরণ করেন (১৯৩০)। ১৯৪২ সালে তিনি বীরভূম জেলা সাহিত্য সম্মেলনে সভাপতিত্ব করেন। সেখানে তাকে ফ্যাসিবাদ-বিরোধী লেখক ও শিল্পীগোষ্ঠীর সভাপতি মনোনীত করা হয়। ১৯৩২ সালে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস ‘চৈতালি ঘূর্ণি’।