দেশের সর্ববৃহৎ বীজ খামার কোথায় অবস্থিত?

A দশমিনা,পটুয়াখালী

B অভয়নগর, যশোর

C লালমোহন ,ভোলা

D বেলাবো,নরসিংদী

Solution

Correct Answer: Option A

২০১৩ সালে পটুয়াখালীর দশমিনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীজ বর্ধন খামার নামের প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রতিকূলতা–সহিষ্ণু বীজ উৎপন্ন এবং দক্ষিণ উপকূলীয় এলাকার জন্য উপযোগী শস্যবীজ উৎপাদন করে কৃষকদের হাতে তুলে দেওয়ার জন্য খামারটি স্থাপনের পরিকল্পনা হাতে নেয় সরকার। প্রাথমিক পর্যায়ে প্রায় ২৪৫ কোটি টাকা ব্যয়ের লক্ষ্যমাত্রা নিয়ে এই প্রকল্পের যাত্রা শুরু হয়। ২০১৭ সালের ১ জুলাই থেকে খামারটি বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions