"সজল তোমার ঠিকানা" উপন্যাসটির রচয়িতা হলেন -

A সত্যেন সেন

B মমতাজউদ্দীন আহমেদ

C আবু রুশদ

D শওকত ওসমান

Solution

Correct Answer: Option B

মমতাজউদ্দীন আহমেদ ছিলেন প্রখ্যাত নাট্যকার, নির্দেশক, অভিনেতা ও ভাষাসৈনিক। স্বাধীনতা উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ। মুক্তিযুদ্ধ নির্ভর নাটক রচনা করে বিশিষ্ট এই নাট্যকার জন্মগ্রহণ করেন – ১৮ জানুয়ারি, ১৯৩৫ সালে।
তাঁর রচিত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছেঃ
 – ‘এই সেই কণ্ঠস্বর’ (১৯৮৪), 
- ‘হৃদয়ঘটিত ব্যাপার স্যাপার’ (১৯৭৭), 
- ’স্বাধীনতা আমার স্বাধীনতা’ (১৯৭৬), 
- ’কি চাহ শঙ্খ চিল’, 
- ‘প্রেম বিবাহ সুটকেশ’, 
- ’সাত ঘাটের কানাকটি’ (১৯৯১), 
- ‘একই নাটক চার রকম’ 
- ‘হাস্যলাস্য ভাষা’, 
- ‘নাট্যত্রয়ী’, 
- ’ক্ষত বিক্ষত’, 
- ‘রঙ্গপঞ্চাদশ’, 
- ‘রাক্ষসী’ এবং 
- ‘রাজ অনুস্বরের পালা’ প্রভৃতি।
 
তার রচিত উপন্যাসের মধ্যে রয়েছে ঃ
– ‘এক যে জোজো এক যে মধুমতী’, 
- এবং ‘সজল তোমার ঠিকানা’ প্রভৃতি।
 
নব নাটকের মধ্যে রয়েছেঃ 
– ‘জমীদার দর্পণ’, 
- ‘রাক্ষুসী দুইবোন’, 
- ’লাল সবুজের পালা’, 
- ‘জোহরা’, 
- ’বিরাজ বউ’ এবং 
- ‘বিপরীত স্রোত’ প্রভৃতি।
 
তাঁর উল্লেখযোগ্য সম্পাদনার মধ্যে রয়েছেঃ
– ‘লালসালু ও সৈয়দ ওয়ালীউল্লাহ’, 
- কপালকুন্ডলা’, 
- ‘নীলদর্পণ’, 
- ‘আলাওলের কাব্যের গদ্যরূপ’, 
- ‘মধুসূদনের প্রহসন’, 
- ’সিরাজউদ্দৌলা’ এবং 
- ‘শাহনামা কাব্যের গদ্যরূপ’ প্রভৃতি।
উল্লেখ্য, তাঁর লেখা নাটক ‘কি চাহ শঙ্খ চিল’ এবং ’রাজা অনুস্বরের পালা’ পাঠ্যসূচিতে তালিকাভুক্ত হয়েছে – রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions