'বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা' কাব্যগ্রন্থটির লেখক কে?
সমাধান
সঠিক উত্তর: Option B
‘বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা’ কাব্যগ্রন্থটি আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম কবি আবু জাফর ওবায়দুল্লাহ-এর একটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ । এটি ১৯৮৩ সালে প্রকাশিত হয় । তাঁর রচিত প্রথম কাব্যগ্রন্থ হলো 'সাতনরী হার' (১৯৫৫) । তাঁর অন্যতম জনপ্রিয় একটি কাব্যগ্রন্থ 'আমি কিংবদন্তির কথা বলছি' (১৯৮১) । এছাড়া তাঁর অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে 'কমলের চোখ', 'সহিষ্ণু প্রতীক্ষা' এবং 'আমার সময়' । সুতরাং, সঠিক উত্তর অপশন ২: আবু জাফর ওবায়দুল্লাহ ।
সোর্সঃ অগ্রদূত বাংলা সাহিত্য ও ব্যাকরণ
সোর্সঃ অগ্রদূত বাংলা সাহিত্য ও ব্যাকরণ