হোসেন শাহী রাজবংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন হোসেন শাহের ২৬ বছরের শাসনকাল (১৪৯৩-১৫১৯ খ্রিস্টাব্দ) ইতিহাসবিদদের মতে কী নামে পরিচিত?
সমাধান
সঠিক উত্তর: Option C
হোসেন শাহী রাজবংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন হোসেন শাহের শাসনকাল (১৪৯৩-১৫১৯ খ্রি.) ছিল অত্যন্ত সমৃদ্ধ । তাঁর ২৬ বছরের রাজত্বকালে বাংলায় শিক্ষা, সাহিত্য, স্থাপত্য ও সামাজিক সম্প্রীতির অভূতপূর্ব অগ্রগতি হয় । তাঁর পৃষ্ঠপোষকতায় বাংলা সাহিত্যের ব্যাপক বিকাশ ঘটে, যেমন মহাভারত ও শ্রীমদ্ভগবত বাংলায় অনূদিত হয় এবং বিখ্যাত গৌড়ের ছোট সোনা মসজিদ নির্মিত হয় । রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকায় ইতিহাসবিদগণ তাঁর শাসনকালকে বাংলায় মুসলিম শাসনের স্বর্ণযুগ বলে অভিহিত করেছেন ।
সোর্সঃ Basic View (New Edition)
সোর্সঃ Basic View (New Edition)