বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে জরুরি অবস্থা ঘোষণার বিধান রাখা হয়েছে?
সমাধান
সঠিক উত্তর: Option B
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের নবম-(ক) ভাগে জরুরি বিধানাবলী সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করা হয়েছে । সংবিধানের ১৪১ক নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, যুদ্ধ, বহিরাক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগের কারণে দেশের কিংবা কোনো অংশের নিরাপত্তা ও অর্থনৈতিক জীবন হুমকির মুখে পড়লে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন । তবে এই ঘোষণার বৈধতার জন্য প্রধানমন্ত্রীর প্রতি-স্বাক্ষর থাকা বাধ্যতামূলক । ১৯৭৩ সালে সংবিধানের ২য় সংশোধনীর মাধ্যমে জরুরি অবস্থার এই বিধান যুক্ত করা হয় ।
সোর্সঃ Basic View (New Edition)
সোর্সঃ Basic View (New Edition)