ডিমকে দুই হাতে চেপে ভাঙ্গা যায়না কেন?
সমাধান
সঠিক উত্তর: Option C
- ডিম দুই হাতে তালুবন্দি করে সমানভাবে চাপ দিলে তা ভাঙা যায় না, এর কারণ হলো ডিমের জ্যামিতিক আকৃতি। ডিমের আকার অনেকটা গম্বুজ বা খিলানের (Arch) মতো বক্রাকার।
- যখন দুই হাত দিয়ে ডিমের চারপাশ থেকে সমানভাবে চাপ দেওয়া হয়, তখন সেই চাপ ডিমের বক্রাকার পৃষ্ঠতলের (Curved surface) সব জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়ে। কোনো নির্দিষ্ট একটি বিন্দুতে অতিরিক্ত বল বা চাপ কেন্দ্রীভূত হতে পারে না। এই বিশেষ গম্বুজাকৃতির কারণেই ডিমের বাইরের আবরণটি প্রচণ্ড চাপ বা ঘাত সহ্য করার ক্ষমতা (ঘাতসহ) লাভ করে।
- তবে, যদি ডিমের কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে (যেমন আংটি পরা অবস্থায় বা আঙুলের ডগা দিয়ে) চাপ পারে , তবে বল সমানভাবে ছড়াতে না পারার কারণে ডিম সহজেই ভেঙে যাবে।