'জাগো, বাহে, কোনঠে সবাই' - এই ঐতিহাসিক উক্তিটি সৈয়দ শামসুল হকের কোন কাব্যনাটকে ব্যবহৃত হয়েছে?
সমাধান
সঠিক উত্তর: Option B
'জাগো, বাহে, কোনঠে সবাই' চরণটি সৈয়দ শামসুল হকের বিখ্যাত কাব্যনাটক 'নুরলদীনের সারাজীবন'-এ ব্যবহৃত হয়েছে । ১৭৮২ সালে রংপুরের কৃষক নেতা নুরলদীনের নেতৃত্বে সংঘটিত সামন্তবাদ ও ব্রিটিশবিরোধী কৃষক বিদ্রোহের ঐতিহাসিক পটভূমিতে ১৯৮২ সালে কাব্যনাটকটি রচিত হয় । নাটকের প্রস্তাবনা অংশ 'নুরলদীনের কথা মনে পড়ে যায়'-তে শোষিত মানুষকে অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার ও ঐক্যবদ্ধ করার জন্য নুরলদীনের মুখে এই ঐতিহাসিক আহ্বানটি তুলে ধরা হয়েছে ।
সোর্সঃ অগ্রদূত বাংলা সাহিত্য ও ব্যাকরণ
সোর্সঃ অগ্রদূত বাংলা সাহিত্য ও ব্যাকরণ