"স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়" - পংক্তিটি কোন কাব্যের অন্তর্গত?
A মেঘনাদবধ কাব্য
B পলাশীর যুদ্ধ
C বৃত্রসংহার
D পদ্মিনী উপাখ্যান
Solution
Correct Answer: Option D
আলোচ্য পঙ্ক্তিটি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় রচিত আখ্যায়িকা কাব্যগ্রন্থ 'পদ্মিনী উপাখ্যান'-এর অন্তর্গত 'স্বাধীনতা' কবিতার অংশ।
কবিতাটির বিখ্যাত চরণ: "স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পায় হে, কে পরিবে পায়?"
গুরুত্বপূর্ণ তথ্য: - কাব্যগ্রন্থটি ১৮৫৮ সালে প্রকাশিত হয়। - কবি এই কাব্যের কাহিনী সংগ্রহ করেছেন জেমস টডের লেখা 'রাজস্থান কাহিনী' (Annals and Antiquities of Rajasthan) থেকে। - রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় ১৮৭২ সালে কালিদাসের সংস্কৃত 'কুমারসম্ভব' ও 'ঋতুসংহার'-এর পদ্যানুবাদ করেন এবং নীতি ও তত্ত্বমূলক কবিতার অনুবাদ 'নীতিকুসুমাঞ্জলি' প্রকাশ করেন। - তিনি উড়িষ্যা থেকে 'উৎকল দর্পণ' নামে একটি সংবাদপত্রও প্রকাশ করতেন।
কবির অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ: - কর্মদেবী (১৮৬২) - শূরসুন্দরী (১৮৬৮) - কাঞ্চীকাবেরী (১৮৭৯) - ভেক-মূষিকের যুদ্ধ (১৮৫৮)
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।