"মাতৃভাষা" প্রবন্ধটির মূল বক্তব্য-

A মাতৃভাষার প্রায়োগিক দিক ব্যাখ্যা করা

B মাতৃভাষার বহুমাত্রিক রুপ ব্যাখ্যা করা

C মাতৃভাষার প্রতি মমত্ববোধের পরিচয় দান

D মাতৃভাষার উদ্ভব ও বিকাশের তথ্যপ্রদান

Solution

Correct Answer: Option B

"মাতৃভাষা" প্রবন্ধটির মূল বক্তব্য- মাতৃভাষার বহুমাত্রিক রুপ ব্যাখ্যা করা।

- মুনীর চৌধুরী রচিত প্রবন্ধ "মাতৃভাষা" ।
- এই প্রবন্ধে তিনি বাংলা ভাষার গুরুত্ব ও মর্যাদা সম্পর্কে আলোচনা করেছেন। তিনি বলেছেন যে, বাংলা ভাষা শুধুমাত্র একটি যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি জাতির আত্মার বাহন। বাংলা ভাষাকে কেবল বুঝতে ও বলতে পারলেই হবে না, এর সৌন্দর্য ও ঐতিহ্যকেও বুঝতে হবে।

================

- মুনীর চৌধুরী ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশী সাহিত্যিক, নাট্যকার, এবং ভাষাবিজ্ঞানী। 

• মুনীর চৌধুরী নাটক:
- 'কবর' (১৯৬৬),
- ‘রক্তাক্ত প্রান্তর (১৯৬২
- 'মানুষ (১৯৪৭),
- 'নষ্ট ছেলে (১৯৫০),
- ‘দণ্ডকারণ্য (১৯৬৬),
- 'রাজার জন্মদিন' (১৯৪৬),
- 'চিঠি'।

• তাঁর অনূদিত নাটকসমূহ:
- 'কেউ কিছু বলতে পারে না' (১৯৬৭): এটি জর্জ বার্নাড শ'র You never can tell এর অনুবাদ।
- রূপার কৌটা' (১৯৬৯): এটি গলস ওয়ার্দির The Silver ' Box থেকে অনূদিত।
- 'মুখরা রমণী বশীকরণ' (১৯৭০): এটি শেক্সপিয়রের Taming of the Shrew এর অনুবাদ।

• তাঁর রচিত প্রবন্ধসমূহ:
- 'মীর মানস' (১৯৬৫): এর জন্য তিনি ১৯৬৫ সালে দাউদ পুরুষ্কার লাভ করেন।
- 'তুলনামূলক সমালোচনা' (১৯৬৯),
- 'বাংলা গদ্যরীতি' (১৯৭০)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions