নেপাল থেকে সংগৃহীত প্রাচীন নিদর্শন পুঁথি 'হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা' ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কার সম্পাদনায় প্রকাশিত হয়?
সমাধান
সঠিক উত্তর: Option B
মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবার থেকে বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদসহ চারটি পুঁথি আবিষ্কার করেন । পুঁথিগুলো হলো- চর্যাচর্যবিনিশ্চয়, ডাকার্ণব, সরহপাদের দোহা ও কৃষ্ণপাদের দোহা । ১৯১৬ সালে (১৩২৩ বঙ্গাব্দ) কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তাঁর সম্পাদনায় এগুলো একত্রে 'হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা' নামে প্রকাশিত হয় । ফলে সঠিক উত্তর অপশন ২ ।
সোর্সঃ অগ্রদূত বাংলা সাহিত্য ও ব্যাকরণ
সোর্সঃ অগ্রদূত বাংলা সাহিত্য ও ব্যাকরণ