'হৃদয় মাঝে মেঘ উদয় করি, নয়নের মাঝে ঝড়িল বারি', এখানে কী ধরনের অলংকারের প্রয়োগ হয়েছে?

A বিষম

B বিরোধাভ্যাস

C অসংগতি

D বিভাবনা

Solution

Correct Answer: Option C

অলংকার শাস্ত্রমতে, যখন কারণ ও কার্যের স্থান ভিন্ন হয়, অর্থাৎ কারণ এক আধারে বা স্থানে থাকে এবং তার কার্য বা ফল অন্য আধারে বা স্থানে প্রকাশ পায়, তখন তাকে 'অসংগতি' অলংকার বলে।

সাধারণত কার্য ও কারণ একই আধারে বা স্থানে থাকার কথা। যেমন— আকাশের মেঘ থেকে আকাশেই বৃষ্টি ঝরবে। কিন্তু আলোচ্য পঙক্তিতে বলা হয়েছে—
* কারণ: ‘হৃদয় মাঝে মেঘ উদয় করি’ (মেঘ বা দুঃখের উদয় হয়েছে হৃদয়ে)।
* কার্য: ‘নয়নের মাঝে ঝড়িল বারি’ (বৃষ্টি বা অশ্রু ঝরছে নয়নে বা চোখে)।

এখানে মেঘ (কারণ) হৃদয়ে থাকলেও তার ফলস্বরূপ বৃষ্টি (কার্য) ঝরছে চোখে। যেহেতু কারণ ও কার্যের স্থান ভিন্ন, তাই এটি অসংগতি অলংকার।

প্রশ্নের সাথে সম্পর্কিত তথ্যগুলো:
- এই বিখ্যাত পঙক্তিটি আধুনিক বাংলা গীতিকবিতার প্রবর্তক বিহারীলাল চক্রবর্তী রচিত 'সারদামঙ্গল' কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
- রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে ‘ভোরের পাখি’ বলে আখ্যায়িত করেন।

• বিহারীলাল চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থ:
- সঙ্গীত শতক,
- বঙ্গসুন্দরী,
- নিসর্গ সন্দর্শন,
- বন্ধুবিয়োগ,
- প্রেম প্রবাহিণী,
- সারদামঙ্গল,
- নিসর্গ সঙ্গীত,
- সাধের আসন,
- মায়াদেবী,
- ধুমকেতু ইত্যাদি।

• জেনে রাখা ভালো:
- বিহারীলাল চক্রবর্তীর শ্রেষ্ঠ কাব্য 'সারদামঙ্গল'। রবীন্দ্রনাথ ঠাকুর দাবি করেন যে, এই কাব্যের প্রভাবে তাঁর নিজের 'কড়ি ও কোমল' কাব্যের সুর বাঁধা হয়েছিল।
- বাংলা কবিতায় তিনি প্রথম কবির অন্তর্বেদনা ও আত্মগত ভাব প্রকাশের রীতি প্রবর্তন করেন।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-১৫৩
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
ইংরেজি সাহিত্য
The Modern Period & Post Modern Period.
Important Writers: Bertrand Russell, David Herbert Lawrence, Edward Morgan Forster, George Bernard Shaw, George Orwell, James Joyce, Rudyard Kipling, Samuel Beckett, Thomas Stearns Eliot, Virginia Woolf, William Butler Yeats
Other Writers: William Gerald Golding, Winston Churchill, Dylan Thomas, John Masefield, Joseph Conrad, John Millington Synge, Aldous Huxley, Graham Greene, H.G. Wells, Harold Pinter, J.K. Rowling
নোটঃ মূল লেখকদের জীবনী, সাহিত্যকর্ম, অবদান ও স্বীকৃতি বিস্তারিতভাবে এবং অন্যান্য লেখকদের শুধু গুরুত্বপূর্ণ অবদান ও সাহিত্যকর্মের মূল অংশটুকু পড়ুন।
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন
পরীক্ষা – ২৫
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, শহীদুল্লা কায়সার, ড. মুহম্মদ শহীদুল্লাহ, হুমায়ূন আহমেদ, আহমদ ছফা
ইংরেজি: Important Writers of the Modern Ages
গণিত: সম্ভাব্যতা
সাধারণ জ্ঞান: বাংলাদেশের অর্থনীতি, শিল্প-বাণিজ্য
১০ জুলাই, ২০২৬ থেকে শুরু।
রুটিন দেখুন
পরীক্ষা – ১০
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা ব্যকরণ:
যুক্তাক্ষর বিশ্লেষণ, বাংলা ণ-ত্ব বিধান ও ষ-ত্ব বিধান
(৬ষ্ঠ ব্যাচ) পরীক্ষা শুরুঃ ১০ সেপ্টেম্বর, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা - ১৫
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি - সমাজবিজ্ঞান
টপিকসঃ
সামাজিক পরিবর্তন ও আধুনিকায়ন:
পরিবর্তনের সংজ্ঞা, উৎস, উন্নয়ন ও আধুনিকায়ন, পরিবর্তনের প্রকারভেদ এবং সামাজিক পরিবর্তনের তত্ত্বসমূহ (সরলরেখীয় ও জীব-চক্রাকার তত্ত্ব)।
পরীক্ষা শুরুঃ ২৬ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions