'মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, পঙক্তিটি কার রচনা -

A সিকান্দার আবু জাফর

B শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

C রবীন্দ্রনাথ ঠাকুর

D কাজী নজরুল ইসলাম

Solution

Correct Answer: Option C

প্রশ্নোক্ত বিখ্যাত পঙক্তিটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর 'প্রাণ' কবিতার অংশ। এই কবিতাটি তাঁর 'কড়ি ও কোমল' (১৮৮৬) কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কবিতার মাধ্যমে কবি নশ্বর পৃথিবীর প্রতি তাঁর গভীর ভালোবাসা এবং মানুষের মাঝে বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন।

প্রশ্নের সাথে সম্পর্কিত তথ্যগুলো:
- 'প্রাণ' কবিতাটি চতুর্দশপদী (সনেট) কবিতা।
- এই কবিতার মূলভাব হলো মানবপ্রেম ও মর্ত্যপ্রীতি। কবি স্বর্গে নয়, এই পৃথিবীর মানুষের সুখ-দুঃখের মাঝেই অমর হয়ে থাকতে চেয়েছেন।
- 'কড়ি ও কোমল' রবীন্দ্রনাথ ঠাকুরের যৌবনাকালের লেখা একটি রোমান্টিক কাব্যগ্রন্থ।

• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- বনফুল (প্রথম কাব্যগ্রন্থ),
- মানসী,
- সোনার তরী,
- চিত্রা,
- চৈতালী,
- কল্পনা,
- ক্ষণিকা,
- বলাকা,
- পূরবী,
- মহুয়া,
- পুনশ্চ,
- সেজুতি,
- শেষ লেখা ইত্যাদি।

• জেনেরাখা ভালো:
- রবীন্দ্রনাথ ঠাকুর বিহারীলাল চক্রবর্তীকে 'ভোরের পাখি' উপাধি দিয়েছিলেন এবং তাঁকে নিজের কাব্যগুরু হিসেবে মান্য করতেন।
- পঙক্তিটির দ্বিতীয় লাইনটি হলো- "এই সূর্যকরোজ্জ্বল জীবন্ত হৃদয়ে, / যদি স্থান পাই—"।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-১৫৩
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
ইংরেজি সাহিত্য
The Modern Period & Post Modern Period.
Important Writers: Bertrand Russell, David Herbert Lawrence, Edward Morgan Forster, George Bernard Shaw, George Orwell, James Joyce, Rudyard Kipling, Samuel Beckett, Thomas Stearns Eliot, Virginia Woolf, William Butler Yeats
Other Writers: William Gerald Golding, Winston Churchill, Dylan Thomas, John Masefield, Joseph Conrad, John Millington Synge, Aldous Huxley, Graham Greene, H.G. Wells, Harold Pinter, J.K. Rowling
নোটঃ মূল লেখকদের জীবনী, সাহিত্যকর্ম, অবদান ও স্বীকৃতি বিস্তারিতভাবে এবং অন্যান্য লেখকদের শুধু গুরুত্বপূর্ণ অবদান ও সাহিত্যকর্মের মূল অংশটুকু পড়ুন।
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন
পরীক্ষা – ২৫
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, শহীদুল্লা কায়সার, ড. মুহম্মদ শহীদুল্লাহ, হুমায়ূন আহমেদ, আহমদ ছফা
ইংরেজি: Important Writers of the Modern Ages
গণিত: সম্ভাব্যতা
সাধারণ জ্ঞান: বাংলাদেশের অর্থনীতি, শিল্প-বাণিজ্য
১০ জুলাই, ২০২৬ থেকে শুরু।
রুটিন দেখুন
পরীক্ষা – ১০
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা ব্যকরণ:
যুক্তাক্ষর বিশ্লেষণ, বাংলা ণ-ত্ব বিধান ও ষ-ত্ব বিধান
(৬ষ্ঠ ব্যাচ) পরীক্ষা শুরুঃ ১০ সেপ্টেম্বর, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা - ১৫
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি - সমাজবিজ্ঞান
টপিকসঃ
সামাজিক পরিবর্তন ও আধুনিকায়ন:
পরিবর্তনের সংজ্ঞা, উৎস, উন্নয়ন ও আধুনিকায়ন, পরিবর্তনের প্রকারভেদ এবং সামাজিক পরিবর্তনের তত্ত্বসমূহ (সরলরেখীয় ও জীব-চক্রাকার তত্ত্ব)।
পরীক্ষা শুরুঃ ২৬ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions