সরাসরি মূল কন্টেন্টে যান

প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা [রাইন] – ০৮.১১.২০১৩

৮০ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
বাংলা সাহিত্যে প্রথম মহিলা/নারী কবি হলেন মনসামঙ্গল কাব্যের কবি দ্বিজ বংশীদাসের কন্যা চন্দ্রাবতী। তিনি ষোড়শ শতকের কবি। মলুয়া, দস্যু কেনারামের পালা ও রামায়ণ তাঁর রচিত কাব্য।
ব্যাখ্যা (Explanation)
সাধু ভাষায় রচিত সাহিত্যে গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়। এ ভাষারীতিতে ক্রিয়াপদ, সর্বনাম পদ এবং অনুসর্গ পূর্ণরূপে ব্যবহৃত হয়। যেমন: করিয়াছি, তাহারা, হইতে, থাকিয়া ইত্যাদি।
ব্যাখ্যা (Explanation)
গুরুত্তপুর্ণ কিছু শুদ্ধ বানানঃ
- দূষণীয়
- প্রত্যুৎপন্নমতি
- প্রবণ
- নিক্বন
- সূচ্যগ্ৰ
- স্বায়ত্তশাসন
- ত্রিভুজ
- চট্টোপাধ্যায়
- বিভীষিকা। 
ব্যাখ্যা (Explanation)
চাঁদমুখ এর ব্যাসবাক্য = মুখ চাঁদের ন্যায়। এটি উপমিত কর্মধারয় সমাস। সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের সমাস হওয়ায় এটি উপমিত কর্মধারয় সমাস। যেমন- করপল্লব, সিংহপুরুষ প্রভৃতি।
ব্যাখ্যা (Explanation)
প্র, পরা, প্রতি, অনু ইত্যাদি উপসর্গ পূর্বপদে যোগ হয়ে যে সমাস হয়, তাকে প্রাদি সমাস বলে। যেমন: অনুতে (পশ্চাৎ) যে তাপ = অনুতাপ, প্র (প্রকৃষ্ট) যে বচন = প্রবচন ইত্যাদি।
ব্যাখ্যা (Explanation)
ঘোটক শব্দের অর্থ- ঘোড়া, অশ্ব, তুরঙ্গ, বাজী, তুরগ, হয় প্রভৃতি।
ব্যাখ্যা (Explanation)
অহিনকুল সম্বন্ধ এবং আদায় কাঁচকলায় – যুগল সর্বাধিক সমার্থক বাচক। কারণ উভয় বাগধারাই বিরোধ বা শত্রুতা বোঝায়।

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)
- বক্তব্য বিষয়কে সৌন্দর্যমন্ডিত করার জন্য ভাষায় ব্যবহৃত বিশেষ অর্থবহ শব্দগুচ্ছকে বাগধারা বলে।
- বাগধারার উদ্দেশ্য এক বা একাধিক পদের মিলনে কোন অর্থ প্রকাশ করে। যেমন— তাসের ঘর (ক্ষণস্থায়ী), তুলসী বনের বাঘ (ভন্ড)।
ব্যাখ্যা (Explanation)
Die from – ক্লান্তি, অতিরিক্ত খাটুনির/খাওয়ার কারণে মারা যাওয়া; Die by – আত্মহত্যা, দুর্ঘটনা; Die in – স্থান, বছর; যেমন: He died in London.
ব্যাখ্যা (Explanation)
• Active Voice এর verb form টি ‘going to + verb এর present form হলে Passive voice এ রূপান্তরের ক্ষেত্রে verb form টি হবে ‘going to be + verb এর past participle form. এ ধরনের বাক্যে going to-এর কোনো পরিবর্তন হয় না।
ব্যাখ্যা (Explanation)
⇒ সঠিক উত্তর: What does he want?
⇒ বাক্যটি Passive Voice-এ আছে এবং 'is wanted' দেখে বোঝা যাচ্ছে এটি Present Indefinite Tense।
⇒ একে Active করতে হলে 'by him'-এর Subject form হিসেবে 'he' আনতে হবে।
⇒ 'He' থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ায় প্রশ্নবোধক বাক্যে সাহায্যকারী ভার্ব হিসেবে 'does' বসবে।
ব্যাখ্যা (Explanation)
Reporting speech –এ বাক্যটি Present Indefinite Tense-এ আছে, আবার must দেয়া আছে অর্থাৎ অবশ্য কর্তব্য বুঝাচ্ছে। সুতরাং এ অংশটির Indirect করতে হলে এক past perfect tense-এ নিতে হবে আবার বাধ্যতাও বুঝাতে হবে।
 
 Reported speech এর ‘must’ indirect speech এ ‘had to’ তে পরিবর্তিত হয়ে যায়।
ব্যাখ্যা (Explanation)

A Rolling Stone Gathers No Moss – Adjective or Participle?

প্রবচন "A rolling stone gathers no moss." বাক্যে rolling শব্দটি নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে। এটি গঠনে (structurally) present participle, কিন্তু বাক্যে ব্যবহারের ভিত্তিতে (functionally) এটি adjective হিসেবে কাজ করছে। তাই এ ধরনের প্রশ্নে সঠিক উত্তর হবে adjective, participle নয়।

বিস্তারিত ব্যাখ্যা:

- rolling শব্দটি গঠিত হয়েছে roll + ing যোগে, যা সাধারণত present participle গঠন নির্দেশ করে।
- তবে এখানে rolling stone বলতে "একটি গড়াগড়ি করা পাথর" বোঝানো হয়েছে, যেখানে rolling শব্দটি adjective হিসেবে stone (noun)-এর পূর্বে বসে তাকে বিশেষণ করছে।
- ইংরেজি ব্যাকরণে শব্দের গঠন বা সাধারণ ব্যবহারের চেয়ে বাক্যে তার মূল ভূমিকা বা function বেশি গুরুত্বপূর্ণ।

উত্তর নির্ধারণের নিয়ম:

- অপশনে যদি "adjective" বা "verbal adjective" থাকে, তাহলে উত্তর হবে "adjective"।
- যদি adjective না থেকে শুধু "participle" বা "present participle" থাকে, তাহলে উত্তর হবে "participle"।

অপশন সম্পর্কিত মতামত:

প্রশ্নকারীদের উচিত, part of speech জানতে চাইলে অপশনে adjective দেওয়া, আর যদি non-finite verb-এর দৃষ্টিকোণ থেকে জানতে চাওয়া হয়, তাহলে participle, gerund, infinitive, verbal noun এমন তথ্য সংযোজন করা।

একই প্রশ্নে যদি adjective ও participle উভয় অপশন রাখা হয়, তাহলে function বিবেচনায় উত্তর হবে adjective।

ব্যাখ্যা (Explanation)
-accept (verb)– গ্রহণ করা, সম্মত হওয়া, স্বীকার করা;
-acceptable (adjective) গ্রহণীয়, মনোরম;
-Acceptance (noun)– গ্রহণ বা স্বীকৃতি।
ব্যাখ্যা (Explanation)
Throw cold water on– নিরুৎসাহ করা, দমিয়ে দেওয়া;
Damp the spirits– দমিয়ে দেওয়া।

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)
To keep the wolf away from the door– দারিদ্রতা থেকে দুরে থাকা, স্বাচ্ছন্দ্যে থাকা; To keep away from extreme poverty– চরম দারিদ্রতা থেকে দূরে থাকা।
ব্যাখ্যা (Explanation)
Tedious– বিরক্তিকর, ক্লান্তিকর; Amusing– আমোদজনক, কৌতুককর, মজার; Quick– দ্রুত শীঘ্র, দ্রুতগামী; Dull– বোকা লোক; Exciting– উত্তেজনাপ্রদ, রোমাঞ্চকর।
ব্যাখ্যা (Explanation)
১০০০০ এর ৪০% = ৪০০০ টাকা 
১০০০০ এর ৩৬% = ৩৬০০ টাকা 
 
(১০০০০-৩৬০০) = ৬৪০০ এর ৪% = ২৫৬ টাকা 
 
∴ কমতির পার্থক্য = { ৪০০০ - (৩৬০০+২৫৬) }
 
                      = ১৪৪ টাকা 
ব্যাখ্যা (Explanation)
পাশ করতে পারেনি = ( ১০০-৩০) = ৭০% 
প্রশ্নমতে, ৭০% = ( ১২+৩০) = ৪২ জন 
⇒ ১% = ৪২/৭০
⇒ ১০০% = (৪২×১০০)/৭০ = ৬০ জন 
ব্যাখ্যা (Explanation)

ধরি, শেয়ারের প্রকৃত মূল্য = ১০০ টাকা

২৫% বৃদ্ধিতে শেয়ারের মূল্য হয় = ১০০ + ২৫ = ১২৫ টাকা

এখন ২৫% হ্রাস পেয়ে শেয়ারের মূল্য হয় = ১২৫ - (১২৫ এর ২৫%) = ১২৫ - ৩১.২৫ = ৯৩.৭৫ টাকা

সুতরাং, শেয়ারের মূল্য হ্রাস = ১০০ - ৯৩.৭৫ = ৬.২৫ বা ৬(১/৪) টাকা

[শর্টকাটঃ (+২৫) + (- ২৫) + (+২৫)(-২৫)/১০০ = -৬.২৫]

ব্যাখ্যা (Explanation)
৪ ফুট দীর্ঘ ছায়া হয় ৬ ফুট গাছের 
১    "     "      "   "  ৬/৪ "   " 
 
৬৪  "     "     "    "   = {(৬×৬৪)/৪} = ৯৬ ফুট গাছের 
ব্যাখ্যা (Explanation)
খ এর ক্রয়মূল্য ( ১০০ + ২০ ) =১২০ টাকা 
খ এর বিক্রয়মূল্য = ১০০ টাকা 
 
খ এর ক্ষতি = ১২০ -১০০ =২০ টাকা 
 
১২০ টাকা ক্ষতি হয় ২০ টাকা 
 
∴ ১০০ "    "       "  = {(২০×১০০)/১২০} = ১৬ (২/৩) টাকা 
ব্যাখ্যা (Explanation)
১টি পেন্সিল লাভ হয় = ( ১.৩০ - ১.২৫) টাকা 
 
                          = ০.০৫ টাকা 
 
১.২৫ টাকায় লাভ হয় ০.০৫ টাকা 
∴ ১       "      "    "    = (০.০৫/১.২৫) 
∴ ১০০    "    "      "   = {(০.০৫×১০০)/১.২৫}= ৪টাকা 
 
∴ নির্ণেয় মান ৪%

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

ব্যাখ্যা (Explanation)
যেহেতু মূলদ্বয় সমান, ∴ b2 - 4ac = 0 হবে ।
∴(p)2 - 4.1.6= 0
⇒ p2 - 24 = 0
⇒ p2 =24
∴ p =√24
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।