প্রদত্ত সংখ্যাগুলোর মান নির্ণয় করে পাই, ১ম সংখ্যা = √০.৩ = √(০.৩০) = ০.৫৪৭৭... (প্রায়) ২য় সংখ্যা = ০.৩ ৩য় সংখ্যা = ০.২ ৪র্থ সংখ্যা = √০.২ = √(০.২০) = ০.৪৪৭২... (প্রায়)
প্রাপ্ত মানগুলোর তুলনা করে দেখা যায়, ০.৫৪৭৭ > ০.৪৪৭২ > ০.৩ > ০.২ অর্থাৎ, √০.৩ > √০.২ > ০.৩ > ০.২
সুতরাং, প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি হলো √০.৩।
শর্টকাট টেকনিক: দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয় করার সহজ উপায় হলো দশমিকের পরে অন্তত দুই ঘর বিবেচনা করা এবং পূর্ণবর্গ সংখ্যার সাথে তুলনা করা। যেমন: √০.৩ ≈ √৩০ (মনে মনে দশমিক উপেক্ষা করে) ⇒ ৫ এর বর্গ ২৫, ৬ এর বর্গ ৩৬। তাই এর মান ০.৫ এর চেয়ে বড় হবে। √০.২ ≈ √২০ (মনে মনে দশমিক উপেক্ষা করে) ⇒ ৪ এর বর্গ ১৬, ৫ এর বর্গ ২৫। তাই এর মান ০.৪ এর চেয়ে বড় হবে। স্পষ্টতই, ০.৫... সংখ্যাটি ০.৩, ০.২ এবং ০.৪... এর চেয়ে বড়। তাই, সবথেকে বড় সংখ্যাটি √০.৩।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-১৫৪
কোর্স নামঃ
৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
ইংরেজি সাহিত্য বিভিন্ন লেখকের স্বীকৃতি ও উপাধি, ইংরেজি বই অবলম্বনে কতিপয় বাংলা গ্রন্থ।